পদত্যাগ করুন অমিত শাহ, পেগাসাস ইস্যুতে বিস্ফোরক রাহুল গান্ধী
পদত্যাগ করুন অমিত শাহ, পেগাসাস ইস্যুতে বিস্ফোরক রাহুল গান্ধী
পেগাসাস ইস্যুতে অমিত শাহকে নিশানা রাহুল গান্ধীর। তিনি অভিযোগ করেছেন, প্রেগাসাস যেখানে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। সেখানে দেশের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই ফোনা আড়িপাতা কাণ্ডে রাহুল গান্ধী নিশানা করেছেন অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন।

প্রেগাসাস কাণ্ড
ইজরায়েলি স্পাইওয়ার। দেশের বিরোধী দলের রাজনৈতিক দলেন নেতাদের ফোনে আড়িপাতা হয়েছে এই পেগাসাস নিয়ে উত্তাল লোকসভা। বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয়ে উঠেছিল লোকসভা। কংগ্রেসের পক্ষ থেকেই প্রথম পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে লোকসভা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক নেতা এই নিয়ে সরব হয়েছেন।

অমিত শাহকে নিশানা রাহুলের
অমিত শাহকে নিশানা করেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন এই পেগাসাস সাধারণ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অস্ত্র ব্যবহার করেছেন দেশের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। সংবিধানের বিরুদ্ধে এর ব্যবহার করেছেন তিনি। কাজেই দেশের বিরুদ্ধে কাজ করেছেন তিনি। এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাহুল গান্ধী।

উত্তাল গোটা দেশ
রাহুল গান্ধীর তীব্র নিশানা তো রয়েইছে। তারসঙ্গে দেশের একাধিক শহরে পেগাসাস ইস্যুতে সরব হয়েছে কংগ্রেস।
জম্মু, জয়পুর, কলকাতা, বিজয়ওয়াড়া, পাটনা, রাঁচি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, তিরুঅনন্তপূরম, রায়পুর, লখনউ, দেরাদুন সহ একাধিক জায়গায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। কলকাতা শহরেওএই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

মোদীকে নিশানা মমতার
কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় ঘটনা এটি। গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেলেছিলেন। তারই প্রতিবাদে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে। গতকালই বিজেপি তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস জারি করতে বলেছিল।












Click it and Unblock the Notifications