ময়ূর নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী, নিজের নিজের প্রাণ বাঁচান, করোনা নিয়ে ফের মোদীকে খোঁচা রাহুল গান্ধীর
ময়ূর নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী, নিজের নিজের প্রাণ বাঁচান, করোনা নিয়ে ফের মোদীকে খোঁচা রাহুল গান্ধীর
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কগুলি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে দিল্লিতে নিজ বাসভবনে ময়ূরের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই ছবি গুলিকে টার্গেট করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ময়ূরের সঙ্গে সময় কাটাচ্ছেন মোদী
করোনা পরিস্থিতিতে নিজ বাসভবনে কেমন করে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হয়েছে প্রধানমন্ত্রী কয়েকটি ছবি। তাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে ময়ূরের সঙ্গে সময় কাটাচ্ছেন। কখনও তাঁদের খাওয়াচ্ছেন। কখনও বা তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

রাহুলের আক্রমণ
করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি টুইটে লিখেছে দেশের করোনা সংক্রমণ যখন ৫০ লক্ষের কাছাকািছ পৌঁছে গিয়েছে তখন মোদী ময়ূরের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশের অবস্থা নিয়ে হুঁশ নেই প্রধানমন্ত্রীর কাজেই এখন নিজের প্রাণ বাঁচান। টুইটে রাহুল লিখেছে, প্রধানমন্ত্রী আত্মনির্ভর হতে বলেছিলেন, এখন বোঝা যাচ্ছে কেন বলেছিলেন। নিজের প্রাণ নিজেই বাঁচান।

৫০ লক্ষের কাছে করোনা সংক্রমণ
দেশের করোনা সংক্রমণ প্রায় ৫০ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রামিত হয়েছেন ৯২,০০০ জন। গত এক সপ্তাহ ধরে দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। মোট করোরা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে।

বাদল অধিবেশন
করোনা পরিস্থিতির মধ্যেই সংসদে বাদব অধিবেশন শুরু হয়েছে আজ থেকে। প্রশ্নোত্তর পর্ব খারিজ করায় বিরোধীরা ফুঁসে উঠেছেন রাগে। করোনা পরিস্থিতি নিয়ে সংসদের উভয় কক্ষে আস বক্তব্য রাখার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের।












Click it and Unblock the Notifications