রাফাল গর্জনেও দেরিতে ঘুম ভাঙল রাহুল গান্ধীর! বায়ুসেনা ও কেন্দ্রকে কোন বার্তা কংগ্রেস সাংসদের?

দীর্ঘ অপেক্ষার পর এদিন দুপুরে ভারতের মাটি ছুঁয়েছে ৫টি রাফাল যুদ্ধবিমান। এর প্রায় ৪ ঘণ্টা পর ঘুম ভাঙল রাহুল গান্ধীর। এই বিষয়ে সন্ধ্যা নাগাদ টুইট করে কংগ্রেস সাসদ একাধারে বায়ুসেনাকে শুভেচ্ছা জানালেও ফের কেন্দ্রকে সেই একই পুরোনো প্রশ্নবাণে বিদ্ধ করেন। তবে এই টুইট করতে এতক্ষণ সময় কেন নিলেন রাহুল? তা নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।

রাফালকে স্বাগত জানিয়েও মোদীকে খোঁচা রাহুলের

রাফালকে স্বাগত জানিয়েও মোদীকে খোঁচা রাহুলের

এদিন টুইটে রাফালকে স্বাগত জানিয়েও মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েননি রাহুল গান্ধী। টুইটে মোদী সরকারকে আক্রমণ করে লিখেছেন, এবার প্রত্যেক দেশবাসী জানতে চায় মেক ইন ইন্ডিয়ার পরিবর্তে মেক ইন ফ্রান্স কেন। আর ৫২৬ কোটি টাকার বিমান কেন ১৬৭০ কোটি ডলারে কিনতে হল। ১২৬টির জায়গায় কেন ৩৬টি রাফাল বিমান আনা হল। কেন এত দেরি হল ভারতে রাফালের আসতে।

সুপ্রিমকোর্টে রাফাল নিয়ে হার রাহুলের

সুপ্রিমকোর্টে রাফাল নিয়ে হার রাহুলের

সুপ্রিমকোর্টে গিয়েও রাফাল নিয়ে কোনও রকম যুৎ করতে পারেননি বিরোধীরা। রাফায়েল নিয়ে যেই নেতা সব থেকে বেশি সরব ছিলেন রাহুল গান্ধী। তবে শেষ পর্যন্ত এই বিষয়ে রাহুল সুপ্রিমকোর্টের নিজের যুক্তি ও দাবি প্রমাণ করেত ব্যর্থ হন। এরপর ভারত দাসোঁ থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানটিও গ্রহণ করে। তবে করোনা আবহে বন্ধ হয়ে গিয়েছিল রাফালের উৎপাদান।

রাহুলের দাবি সত্ত্বেও সুপ্রিম রায়

রাহুলের দাবি সত্ত্বেও সুপ্রিম রায়

এর আগে গতবছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ রাফায়েল বিষয়ক তদন্তের দাবির মামলাকে খারিজ করে দেয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, কেএম জোসেফ ছাড়াও বেঞ্চে ছিলেন এসকে কউল। অবশ্য নিজের রায়তে বিচারপতি জোসেফ তদন্তের পক্ষে লেখেন, 'পিটিশনারদের দায়ের করা মামলা খারিজ হলেও এই বিষয়ে এফআইআর করা যেতে পারে।'

রাহুলের দাবি অগ্রাহ্য, ক্লিনচিট শীর্ষ আদালতের

রাহুলের দাবি অগ্রাহ্য, ক্লিনচিট শীর্ষ আদালতের

২০১৮-র ১৪ ডিসেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট কার্যত ক্লিনচিট দিয়েছিল মোদী সরকারকে। ফ্রান্স থেকে ৩৬ টি রাফাল কেনা নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। তবে গত বছরের ১৪ নভেম্বরের রায়ে ফের একবার মোদী সরকারকে ক্লিনচিট দেওয়া হয়। প্রসঙ্গত, অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স এবং ফরাসি সংস্থা দাসোঁ এভিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই বিমান। এর বেশ কয়েকটি যন্ত্রাংশ যেমন, বিমানের দরজা ও উন্নত প্রযুক্তির ইঞ্জিনও তৈরি হয়েছে নাগপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+