মোদী রাজ্যে বেধড়ক প্রহার যুবতীকে! ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে সরব রাহুল গান্ধী
সম্প্রতি শোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় যে ১৬ বছরের এক যুবতী বেদম প্রহার করছে তিনজন। গুজরাতের ছোটা উদেপুরের এই ঘটনা ভাইরাল হতেই এদিন এর কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন এই বিষয়ে টুইট করে নিজের অসন্তোষের বিষয়ে জানান রাহুল।

এদিন টুইটারে রাহুল গান্ধী লেখেন, 'এই ভিডিওতে যেই হিংসা দেখা যাচ্ছে সেটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা শুধু মাত্র একটা উদাহরণ। এভাবেই দেশের মহিলাদের সবসময় অত্যাচারের শিকার হতে হয়। আমাদের দেশে মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার চালানো হয়। আমরা আমাদের দেশে মাতৃত্ব নিয়ে গর্ববোধ করি ও দেখাই তবে আমরা এভাবেই অত্যাচার চালাই মেয়েদের উপর।'
চাঞ্চল্যকর ভিডিওটিতে দেখা যায় যে ১৬ বছরের সেই যুবতীকে ক্রমাগত প্রহার করে চলেছেন তিনজন। একটি সময় যুবতী মাটিতে পরে গেলেও তাকে মারতে থাকে ওই ব্যক্তিরা। এমন কী লাথি মারতেও দেখা যায়। সেই সময় আশেপাশে প্রচুর লোক থাকলেও সেই যুবতীকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ।
জানা গিয়েছে ভালোবেসে একটি যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল ওই যুবতী। এর জেরেই তার উপর খাপ্পা হয় এরা। এরপরই এই ঘটনা ঘটায় তারা। এই ঘটনা সামনে আসতেই বিভিন্ন মহল থেকে এই ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ নেওযার দাবি উঠতে থাকে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications