নিজের কেন্দ্রে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাহুল! স্টলে বসে খেলেন চা
নিজের কেন্দ্র ওয়ানাদে ব্যস্ত প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসে তিনি চা খান। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে তিনি কথাও বলেন। তিনি সেখানকার এক সমাবেশে ভাষণও দেন। পূজা নামে এক ছাত্রী তাঁর কথা মালায়লমে পরিবর্তন করে সাহায্য করে।

সমাবেশে রাহুল অভিযোগ করেন, দেশে ঘৃণা ও রাগের পরিবেস তৈরি করা হয়েছে। মানুষের সঙ্গে মানুষের লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেশ তা মেনে নেবে না। বর্ণ, ধর্ম কিংবা ভাষার ভিত্তিতে দেশে বিভাজন কোনও ভাবেই সফল হবে না।
রাহুল গান্ধী স্থানীয় ভাকেরি উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনও করেন।
শনিবার রাহুল গান্ধী কালাপেট্টায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
Kerala: Congress MP Rahul Gandhi at Armed Forces Flag Day celebrations in Kalpetta pic.twitter.com/ysFdSo4U9H
— ANI (@ANI) December 7, 2019












Click it and Unblock the Notifications