মাস্ক, স্যানিটাইজারের উপর থেকে তুলবে হবে জিএসটি, সরব রাহুল

মাস্ক, স্যানিটাইজারের উপর থেকে তুলবে হবে জিএসটি, সরব রাহুল

মাস্ক, স্যানিটাইজারের উপর থেকে পণ্য ও পরিষেবা কর তোলার পক্ষে এবার জোরদার সওয়াল করতে দেখা গেল রাহুল গান্ধীকে। করোনা সংকটে এই অত্যাবশ্যকীয় পণ্য গুলির উপর জিএসটি আরও একটি ভুল সিদ্ধান্ত বলেও এদিন একটি টুইটও করেন তিনি।

বর্তমানে পাঁচ থেকে ১৮ শতাংশ পর্যন্ত লাঘু রয়েছে জিএসটি

বর্তমানে পাঁচ থেকে ১৮ শতাংশ পর্যন্ত লাঘু রয়েছে জিএসটি

ওই টুইটেই তিনি স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড ওয়াশ, করোনা টেস্ট কিট, রক্ত পরীক্ষার স্ট্রিপ এবং জীবনদায়ী ওষুধ সহ বেশ কয়েকটি পণ্যের উপর বিদ্যমান জিএসটি চার্জ তোলার পক্ষে সরব হন। এদিকে উপকরণ গুলির উপর বর্তমানে পাঁচ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত জিএসটি লাঘু করেছে বলে জানা যাচ্ছে।

মাস্ক, স্যানিটাইজারের চাহিদা আকাশছোঁয়া

মাস্ক, স্যানিটাইজারের চাহিদা আকাশছোঁয়া

অন্যদিকে ২৫ মার্চ ভারতে প্রথম লকডাউন শুরু হওয়ার পর থেকেই এই সমস্ত পণ্যের চাহিদা গগণচুম্বী। তাই রাহুলের মত দেশের বর্তমান পরিস্থিতি ও অর্থ সংকটের কথা চিন্তা করে সরকারের উচিত এই সমস্ত পণ্যের উপর থেকে কর প্রত্যাহার করা।

লকডাউন উঠলেই বাড়তে পারে মাস্কের চাহিদা

লকডাউন উঠলেই বাড়তে পারে মাস্কের চাহিদা

অন্যদিকে বিশেষজ্ঞদের অনুমান ৩রা মে দ্বিতীয় পর্যায়ের লকডাউন আংশিক ভাবে প্রত্যাহার করা হলেও মাস্ক ও করোনা টেস্ট কিটের চাহিদা আরও কয়েক গুণ বাড়তে পারে। ইতিমধ্যে, দিল্লি, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ অন্যান্য অনেক রাজ্যেই স্থানীয় প্রশাসন বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+