Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sonia Gandhi and Rahul Gandhi: বিপদ এড়ালেন রাহুল-সোনিয়া! ভোপালে জরুরি অবতরণ বিমানের

Sonia Gandhi and Rahul Gandhi: বড়সড় দুর্ঘটনা এড়ালেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী! বেঙ্গালুরু থেকে ফেরার পথে জরুরি অবতরণ বিমানের। মধ্যপ্রদেশে রাজধানী ভোপালে বিমানটি জরুরি অবতরণ ( Aircraft Emergency Landing) করে বলে জানা যাচ্ছে।

যদিও বিমানে থাকা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কিছু হয়নি বলেই খবর। সবাই সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, আবহাওয়া খারাপ থাকার কারনেই ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লিগামী বিমানটিকে ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বলে খবর।

বিপদ এড়ালেন রাহুল-সোনিয়া!

যদিও অন্য একটি সূত্রে খবর, মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর সেই কারনেই বিমানটিকে নামাতে বাধ্য হন পাইলট। মহাজোটের বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু যান সোনিয়া ( Sonia Gandhi) এবং রাহুল গান্ধী (Rahul Gandhi) । দুদিন ঠাসা কর্মসূচি ছিল তাদের। এমনকি আজ মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ বৈঠক ছিল।

এরপর বিকেল নাগাদ দিল্লির বিমানে মা সোনিয়া গান্ধীকে নিয়ে ওঠেন রাহুল। হঠাত করেই বিমানে সমস্যা হয় বলে। সঙ্গে ভোপাল বিমানবন্দরের সঙ্গে এটিএসের যোগাযোগ করা হয় এবং সেখানেই জরুরি অবতরণ করা হয়। বেঙ্গালুরু থেকে দিল্লিতে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী একটি চাটার্ড বিমানে ফিরছিলেন বলে জানা যাচ্ছে।

বিমানবন্দরের ভিআইপি লাইঞ্জে দীর্ঘ সময় অপেক্ষা করেন তাঁরা। এরপর যা খবর, রাত ৯ টা ৩০ মিনিটে ভোপাল বিমানবন্দর থেকে ইন্ডিগো বিমানে দিল্লি ফেরেন সোনিয়া এবং রাহুল গান্ধী। বিমানের জরুরি অবতরণের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিমানবন্দরে ছুটে যান ভোপালের কংগ্রেস নেতৃত্ব।

প্রবীণ কংগ্রেস নেত্রী শোভা ওজা জানান, জরুরি অবতরণের খবর পেয়েই রাহুল এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যান রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। যান মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পিসি শর্মা, বিধায়ক কুণাল চৌধরিও। ঘটনায় বিমানে থাকা সবাই সুস্থ আছেন বলেই জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

অন্যদিকে বিমানবন্দরে দীর্ঘক্ষণ কার্যত বৈঠকও হয়ে যায় বলে খবর। সামনেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে সোনিয়া রাহুল গান্ধীর সঙ্গে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতৃত্বের সাক্ষাৎ দলকে চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে সাক্ষাতের একটি ছবিও শেয়ার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+