লোকসভা নির্বাচনের মধ্যেই বড় ধাক্কা কংগ্রেসে! পদত্যাগ 'প্রভাবশালী' নেতার
লোকসভা নির্বাচনের মধ্যেই বড় ধাক্কা কংগ্রেসে। মহারাষ্ট্রে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফার কথা জানিয়েছেন কংগ্রেস নেতারামকৃষ্ণ ভিখে পাটিল।
লোকসভা নির্বাচনের মধ্যেই বড় ধাক্কা কংগ্রেসে। মহারাষ্ট্রে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফার কথা জানিয়েছেন কংগ্রেস নেতা রামকৃষ্ণ ভিখে পাটিল। গত মাসে কংগ্রেস ও এনসিপির মধ্যে জোট ঘোষণার অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এই নেতা।

জানা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক সমঝোতাই নয়, এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে রাজনৈতিক শত্রুতা ছিল ভিখে পাটিলের বাবা প্রয়াত বালাসাহেব ভিখে পাতিলের।
গতমাসে ভিখে পাতিলের ছেলে সঞ্জয় বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এবারের লোকসভা নির্বাচনে সঞ্জয়কে আহমেদনগর থেকে প্রার্থী করা হয়।
এর আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভিখে পাতিলের নিশানায় ছিল এনসিপি। কেননা তাদের কোটা থেকে আসন ছেলে সঞ্জয়কে দেয়নি তারা।












Click it and Unblock the Notifications