প্রিয়াঙ্কার মুখে রাম নাম! অযোধ্যায় ভূমিপুজোর আগে হঠাৎ ডিগবাজি কংগ্রেসের
কয়েকদশকের জলঘোলার পর শেষ পর্যন্ত গতবছর আদালতের নির্দেশে সবুজ সংকেত পায়। তবে এরপরও রামমন্দির তৈরি নিয়ে বিতর্কের অবসানের কোনও চিহ্ন নেই। গত সপ্তাহেই এই ভূমিপূজা আটকাতে মামলা গড়ায়ে আদালত পর্যন্ত। তবে সেক্ষেত্রে শেষ হাসি হেসেছে অযোধ্যা মন্দির নির্মাতারা। ভূমি পূজাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয় তীব্র আলোড়ন। এরই মাঝে ভূমিপুজোর একদিন আগে বিরোধিতা ভুলে প্রিয়াঙ্কার বক্তব্য, জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠুক রাম মন্দিরের ভূমিপুজো।

রাম জন্মভূমি ভূমি পুজোয় মোদী
বুধবার ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু করোনা আবহে এই ভূমিপুজো আয়োজন নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের অনেকেই দাবি করছেন, দেশের এমন সঙ্কটকালে মোদীর এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে অনুষ্ঠানের আগে অমিত শাহর করোনা পজিটিভ আসায় সেই দাবিতে আরও সরব হন বিরোধীরা।

ঐক্যতার বার্তা প্রিয়াঙ্কার গলায়
তবে এরই মধ্যে প্রিয়াঙ্কা ভূমিপুজো নিয়ে বলেন, 'আশা করি, এই ভূমিপুজ জাতীয় ঐক্য ও সংস্কৃতিকে আরও দৃঢ় করবে।' শুধু প্রিয়াঙ্কা নয়, ভূমিপুজো নিয়ে বিরোধিতা ভুলে বক্তব্য রেখেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও। নিজের বাড়িতে হনুমান চল্লিশা পাঠের ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। তবে প্রিয়াঙ্কা, কমল নাথরা এর সমর্থন জানালেও দিগ্বিজয় সিং করোনা আবহে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিরোধিতাই করেছেন।

মোদীর অযোধ্যা সফর নিয়ে কংগ্রেসের আপত্তি
এর আগে মোদীর অযোধ্যা যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তবে পরে সুর পাল্টে কংগ্রেস চেয়েছিল এই রাম পুজোয় অংশ নিতে। এই নিয়ে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ বলেছিলেন, 'আদালতের রায়ের পর রামমন্দির নিয়ে সমস্ত বিবাদ আমরা পিছনে ফেলে এসেছি। তবে আমাদের মনে হয়, মন্দির নির্মাতাদের ভূমি পূজায় সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো উচিৎ।'

করোনা আবহে সেজে উঠেছে অযোধ্যা
৫ অগাস্ট অযোধ্যার রামজন্মভূমিতে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। সেদিন রাম মন্দির নির্মাণের ভূমি পুজো করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলছে প্রস্তুতি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও প্রায় ১৭০ অতিথি সমাগম হবে অযোধ্যার এই রামমন্দির নির্মাণের ভূমিপুজোর অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications