দুর্গারূপী প্রিয়াঙ্কা এবার হলেন অসুর! ১৯-এর পোস্টার-যুদ্ধে নানারূপে রাহুল-মোদীও

শুরু হয়েছে পোস্টার লড়াই। পোস্টারে রাহুল গান্ধী কখনও রাম, কখনও শিব। আর প্রিয়াঙ্কা হয়েছেন দুর্গা অবতার। আর রাহুল-প্রিয়াঙ্কা যখন শিব-দুর্গার রূপে, তখন মোদী তো অসুর হবেনই।

শুরু হয়েছে পোস্টার লড়াই। পোস্টারে রাহুল গান্ধী কখনও রাম, কখনও শিব। আর প্রিয়াঙ্কা হয়েছেন দুর্গা অবতার। আর রাহুল-প্রিয়াঙ্কা যখন শিব-দুর্গার রূপে, তখন মোদী তো অসুর হবেনই। বিহারে এই পোস্টার যুদ্ধে কংগ্রেস যখন অনেকটা এগিয়ে গিয়েছে, বিজেপি কি পিছিয়ে থাকতে পারে। বিজেপিও পোস্টার ছড়াল। সেই পোস্টারে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেল অসুরের রূপে।

রাহুল রাম অবতার

রাহুল রাম অবতার

রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে জন আকাঙ্খা যাত্রার আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেই যাত্রার আগেই রাহুল ও প্রিয়াঙ্কাকে নানা রূপে সামনে এনেছিলেন তাঁদের ভক্তরা। রাহুল গান্ধীকে রাম অবতারের রূপে দেখা গিয়েছিল ছবিতে। পাটনা শহরজুড়ে সেই পোস্টার ছড়িয়ে পড়েছিল।

প্রিয়াঙ্কা ঝান্সির রানি

প্রিয়াঙ্কা ঝান্সির রানি

তার আগে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতে আসার খবর প্রকাশ্যে আসতেই, তাঁকে ঝান্সির রানি লক্ষ্মীবাইয়ের রূপে ঘোড়সওয়ারি হিসেবে পোস্টার ছড়ানো হয়েছিলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। কংগ্রেস-কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী ক্ষেত্রে এই পোস্টার নজর কেড়েছিল রাজনৈতিক মহলে।

প্রিয়াঙ্কা দুর্গা, মোদী অসুর

প্রিয়াঙ্কা দুর্গা, মোদী অসুর

তারপরই প্রিয়াঙ্কা গান্ধীকে দুর্গার রূপে দর্শন মেলে পোস্টারে। এবারও অকুস্থল সেই বিহারের পাটনা। বিহারের কংগ্রেসের জনসভায় সেই পোস্টারে মোদী হয়েছিলেন অসুর। আর রাহুল গান্ধী ছিলেন শিবের ভূমিকায়। এই পোস্টার বিতর্ক গড়িয়েছিল আদালত পর্যন্ত।

পাল্টা প্রিয়াঙ্কা অসুর

পাল্টা প্রিয়াঙ্কা অসুর

এবার তার বদলা হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে অসুর হিসেবে দেখা গেল উত্তরপ্রদেশে। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সিং রাওয়াতের সমর্থকরা এই পোস্টার ছড়িয়েছে বলে অভিযোগ। এই পোস্টারে দেখানো হয়েছে অসুররূপী প্রিয়াঙ্কা গান্ধীকে বধ করছেন দুর্গারূপী প্রিয়াঙ্কা সিং রাওয়াত।

পোস্টার বিতর্ক আদালতে

পোস্টার বিতর্ক আদালতে

এর আগে দুর্গারূপী প্রিয়াঙ্কা আর অসুররূপী মোদীর পোস্টার নিয়ে বিহারে প্রদেশ কংগ্রেস সভাপতি মজন ঝা-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে বিজেপি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৫এ, ২৯৮ ও ১২০বি ধারায় মামলা দায়ের করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ওগুলো কংগ্রেসের পোস্টার নয়, কংগ্রেস এই ধরনের ক্রিয়াকলাপ সমর্থন করে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+