পুলওয়ামায় জঙ্গি হামলার জন্য দায়ী প্রতিরক্ষাবাহিনীই ! কংগ্রেস নেত্রী নূর বানোর দাবি ঘিরে তোলপাড়

পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘিরে রীতিমত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনআইএ।

পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘিরে রীতিমত ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনআইএ। গোটা কাশ্মীর জুড়ে এনএসজি কমান্ডোরা তল্লাশি অভিযানে মোতায়েন রয়েছেন। পাশাপাশি সেনার প্রতি যাবতীয় আস্থা রেখে তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এমন এক পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী নূর বানোর দাবি, গোটা ঘটনার জন্য দায়ী ভারতীয়সেনার প্রতিরক্ষা বাহিনী।

পুলওয়ামায় জঙ্গি হামলার জন্য দায়ী প্রতিরক্ষাবাহিনীই ! কংগ্রেস নেত্রী নূর বানোর দাবি ঘিরে তোলপাড়

কংগ্রেস নেত্রী নূর বানো জানিয়েছেন, 'হামলা আটকানোর দায়িত্ব প্রতিরক্ষা বাহিনীর। যদি তাঁরা আক্রমণের ইঙ্গিত পেয়েই থাকেন, তাহলে কেন সেটা আটকাবার জন্য ব্যবস্থা নেননি।' পাশাপাশি নূর বানোর দাবি,'সশস্ত্র বাহিনীই এই হামলার জন্য দায়ী।' কংগ্রেস নেত্রীর এমন দাবিতে রীতিমত তোলপাড় রাজনৈতিক মহল। এদিকে নূর বানো আরও দাবি করেছেন। কংগ্রেস নেত্রী বলেছেন,'যা ঘটেছে তা খারাপ। এটা আমাদের ওপর প্রভাব ফেলবে'। তাঁর দাবি এই পরিস্থিতির সুযোগ নিতে চলেছে বিজেপি । তিনি বলেন , 'জানিনা এই হামলার ঘটনাকে কীভাবে ব্যবহার করবে বিজেপি।'

উত্তর প্রদেশের রামপুরের এই সাংসদ নূর বানোর এমন মন্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও কংগ্রেস নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্য ঘিরে কোনও প্রতিক্রিয়া উঠে আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+