একশো মোদী-শাহ এলেও জিততে পারবে না বিজেপি, ২০২৪ নিয়ে হুঁশিয়ারি খাড়গের

২০২৪-র লোকসভা ভোটে একটি আসনেও জিততে পারবে না বিজেপি

২০২৪-র লোকসভা ভোটে একটি আসনেও জিততে পারবে না বিজেপি। ১০০ মোদী শাহ এলেও বিজেপিকে জেতাতে পারবে না। এমনই দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গে। তাঁরা কিছুতেই সরকার গড়ার মত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলেই দাবি করেছেন।

একশো মোদী-শাহ এলেও জিততে পারবে না বিজেপি, ২০২৪ নিয়ে হুঁশিয়ারি খাড়গের

২০২৪ এ মহাজোটের সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি। ন্যাশনাল ট্রেট ইউনিয়ন কংগ্রেসের প্লেনারিতে যোগ দিয়ে এই বার্তা দিয়েছেন তিনি। খাড়গের দাবি এটা সম্ভব হবে সকলের সহযোগিতাতেই। লোকসভায় বাজেট অধিবেশনে মোদীর বক্তব্যকে নিশানা করে মল্লিকার্জুন খাড়গ বলেছেন বিজেপি, আরএসস আর ৫৬ ইঞ্জির ছাতি যে দুর্বল হতে শুরু করেছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। যে ব্যক্তি এমন ঔদ্ধত্যের সঙ্গে কথা বলেন মানুষ তাঁকে কোনও ভাবেই রেয়াত করবে না বলে দাবি করেছেন তিনি।

মল্লিকার্জুন খাড়গে আরও দাবি করেছেন ২০২৪-এ কংগ্রেসের নেতৃত্বে মহাজোট সরকার গড়বে কেন্দ্রে। কারণ সরকার গড়ার মতো কোনও সংখ্যা গরিষ্ঠতাই পাবে না বিজেপি। কারণ একমাত্র কংগ্রেসই সংবিধান মেনে কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি। আর ভারতের সংবিধান অত্যন্ত শক্তিশালী তাই ১০০ জন মোদী এসেও কোনও কাজ করতে পারবেন না। সেকারণে এবার কংগ্রেসের নেতৃত্বেই কেন্দ্র সরকার গঠন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+