উপায় নেই, তৃণমূলকে বিরোধী জোটে নিয়েই ঝাঁপিয়ে পড়ার আহ্বান কংগ্রেস নেতা খাড়গের

উপায় নেই, তৃণমূলকে বিরোধী জোটে নিয়েই ঝাঁপিয়ে পড়ার আহ্বান কংগ্রেস নেতা খাড়গের

মেঘালয়ে এক ধাক্কায় কংগ্রেসকে সরিয়ে বিরোধীদলের তকমা পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ১২ জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এই মুহূর্তে মেঘালয় তৃণমূলই হল প্রধান বিরোধী দল। শুধু এই রাজ্য নয়, বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের চাপ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আর যার ফলে কিছুটা ব্যাকফুটে হাত শিবির। সেই জায়গা থেকে কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সুর নরম করে বলেছেন, বিরোধী ঐক্যকে মজবুত করতে কংগ্রেস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট বেঁধে কাজ করবে।

কংগ্রেসকে পিছনে ফেলছে তৃণমূল

কংগ্রেসকে পিছনে ফেলছে তৃণমূল

দিন দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিষয়ে বেশ কয়েকটি দাবি-দাওয়া পেশ করেন। এবারের দিল্লি সফরে তিনি উল্লেখযোগ্যভাবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি। যা নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে তোলপাড় হয়েছে। কংগ্রেসের তরফে অধীর চৌধুরী মমতাকে কটাক্ষ করলেও একেবারে শীর্ষ নেতৃত্ব কোনও কথা বলেনি। ফলে মল্লিকার্জুন যে শীর্ষ নেতৃত্বের মনের ভাবই প্রকাশ করেছেন তা ধরে নেওয়া যেতে পারে।

ইস্যু থাকলেও বিরোধীরা ফায়দা নিতে পারছে না

ইস্যু থাকলেও বিরোধীরা ফায়দা নিতে পারছে না

বিরোধী দলগুলি মূল্যবৃদ্ধি, কৃষি আইন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনে না আসায় বিরোধী জোটকে ততটা পাকাপোক্ত মনে হচ্ছে না। এই বিষয়ে মল্লিকার্জুন বলেন, বিরোধীদের সকলকে একজোট হয়ে ময়দানে নামতে হবে। অর্থাৎ তৃণমূলকে যে প্রয়োজন হবেই তা কংগ্রেস নেতার কথাতেই পরিষ্কার।

কংগ্রেসের পরিবর্ত তৃণমূল

কংগ্রেসের পরিবর্ত তৃণমূল

মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, সাংগঠনিক দিক থেকে কে কীভাবে আচরণ করবে বা রণকৌশল ঠিক করবে সেটা তাদের ব্যাপার। তবে আমরা সব দলকেই মোদী সরকারের নীতির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছি। যদিও শুধু মেঘালয় নয়, উত্তরপ্রদেশ, বিহার, গোয়াতেও কংগ্রেসের ভাঙনের ফলে মাটি শক্ত করার চেষ্টা করছে তৃণমূল। এই অবস্থায় বিরোধী ঐক্য কতটা মজবুত হবে তা সময়ই বলবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+