৩ রাজ্যে বিজেপি হারতেই রামের 'দখল' নিতে ময়দানে! সীতাকেও সম্মান জানানোর দাবি কংগ্রেস নেতার
এবার সীতার জন্য মূর্তি তৈরির প্রস্তাব। অযোধ্যায় রামের মূর্তি তৈরির কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তারই সঙ্গে সীতার মূর্তি তৈরির দাবি জানালেন কংগ্রেস নেতা করণ সিং।
এবার সীতার জন্য মূর্তি তৈরির প্রস্তাব। অযোধ্যায় রামের মূর্তি তৈরির কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তারই সঙ্গে সীতার মূর্তি তৈরির দাবি জানালেন কংগ্রেস নেতা করণ সিং। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠিও লিখেছেন তিনি।

করণ সিং চিঠিতে বলেছেন, যদি তিনি (যোগী আদিত্যনাথ) ভগবান রামের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ভাল হয় তার উচ্চতা অর্ধেক করে রাম-সীতা দম্পতির মূর্তি স্থাপন করা যায়।

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও অযোধ্যায় রামের উঁচু মূর্তি তৈরি করা হবে।
চিঠিতে কংগ্রেস নেতা বলেছেন, অযোধ্যায় সীতাকেও সম্মান জানানো উচিত। কেননা বিবাহের পরেও অযোধ্যায় তাঁকে সম্মান জানানো হয়নি। করণ সিং বলেছেন, রামের সঙ্গে বিবাহের পরে, সীতা অযোধ্যা এসেছিলেন। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে বনবাসে যেতে হয়। সেখানে রাবণ তাঁকে হরণ করেন। রামের সঙ্গে থাকার পরেও তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। পরে তাঁকে আশ্রমেও কাটাতে হয়েছিল বলে উল্লেখ করেছেন করণ সিং।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications