নির্বাচনী সভাতেই ইমারতি দেবীকে ‘আইটেম’ তকমা কমলনাথের! কংগ্রেসকে পাল্টা তোপ বিজেপির
নির্বাচনী সভাতেই ইমারতি দেবীকে ‘আইটেম’ তকমা কমলনাথের! কংগ্রেসকে পাল্টা তোপ বিজেপির
বিহার ভোটের পাশাপাশি ক্রমেই চড়ছে মধ্যপ্রদেশ উপনির্বাচনের পারদ। আগামী ৩ এবং ৭ নভেম্বর মধ্যপ্রদেশের ২৮টি আসনে উপনির্বাচনী লড়াইয়ে সম্মুখসমরে নামতে চলেছে বিজেপি-কংগ্রেস। এবার তার আগেই মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী ইমরতি দেবী সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রের শিবিরের প্রধান মুখ কমলনাথের বিরুদ্ধে।

এদিকে কিছুদিন আগেই করোনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসতে দেখা যায় ইমারতি দেবীকে। গোবর নিয়ে নতুন তত্ত্ব খাড়া করতে দেখা যায় তাকে। মন্ত্রী। ইমারতি দেবীর সাফ বক্তব্য ছিল, "আমি গোবর ও কাদায় জন্মেছি, তাই আমাকে ছোঁয়ার সাহস করোনার নেই ।" এদিকে এর আগেও ভারতের অনেক বিজেপি নেতাকে একাধিক বার বলতে শোনা যায়, গোমূত্র খেলেই নাকি সেরে যাবে করোনা সংক্রমণ। যদিও সে কথার প্রমাণ কেউ দিতে পারেনি। যা নিয়েও তৈরি হলো দেশজোড়া বিতর্ক।
বর্তমানে দাবরার একটি নির্বাচনী জনসভায় এই ইমারতি দেবীকেই 'আইটেম’ বলে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় কমলনাথকে। এদিকে কয়েকদিন আগেই কমলনাথের বিরুদ্ধে বিধায়কদের ঘুষ দেওয়ার অভিযোগ করেন ইমারতি দেবী। তারপরেই এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানাতে দেখা যায় কমলনাথকে। এদিকে তাঁর এই মন্তব্যের পরেই কংগ্রেসকে 'সামন্ততান্ত্রিক’ বলে তোপ দাগতে দেখা যায় বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশেৎ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও। একইসাথে কমলাথের বক্তব্যকে 'সেক্সিস্ট’ তকমা দিয়ে সরব হতে দেখা গেছে একাধিক নারীবাদী সংগঠনকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications