'মুসলিম লিগ দেশ চালাতে দিত না, দেশ ভাগ হয়েছে ভালো হয়েছে', কংগ্রেসের বর্ষীয়ান নেতার কণ্ঠে কোন সুর

'মুসলিম লিগ দেশ চালাতে দিত না, দেশ ভাগ হয়েছে ভালো হয়েছে', কংগ্রেসের বর্ষীয়ান নেতার কণ্ঠে কোন সুর

আরও বেশি 'ডিরেক্ট অ্যাকশন ডে' দেখা যেত দেশে, যদি না দেশভাগ হত। দেশ ভাগ হয়েছে ভালো হয়েছে। ১৯৪৬ সালের দাঙ্গার প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসের বর্ষীয়ান নেতা কে নটওয়ার সিং মুখ খুলেই একাধিক বিস্ফোরক দাবি তুলেছেন।

'আমি খুশি ভারত বিভক্ত হয়েছে'..

'আমি খুশি ভারত বিভক্ত হয়েছে'..

দেশ জুড়ে সাম্প্রতিক উত্তাল পরিস্থিতিতে কংগ্রেস নেতা কে নটওয়র সিংয়ের দাবি দেশ ভাগ হওয়াতে 'ভালো হয়েছে।' আর এর নেপথ্যের যুক্তি হিসাবে তাঁর বক্তব্য, '.. কারণ যদি দেশ ভাগ না হত , তাহলে ডিরেক্ট অ্যাকশন আরও দেখা যেত। যা প্রথমবার শুরু হয় ১৬ অগাস্ট ১৯৪৬ সালে কলকাতায়। সেই সময় হাজার হিন্দুকে মারা হয়েছিল। যার পাল্টা হিসাবে বিহারে হাজার মুসলিমকে খুন করা হয়।... '

'ওঁদের সঙ্গে থাকা মুশকিল হত.. '

'ওঁদের সঙ্গে থাকা মুশকিল হত.. '

নটওয়র সিংয়ের দাবি, দেশভাগ না হলে মুসলিম লিগ দেশ চালাতে
দিত না বলে দাবি করেন নটওয়ার সিং। তিনি বলেন, ' ওঁদের সঙ্গে থাকা অসম্ভব হয়ে যেত। কারণ গান্ধীজি ছিলেন উচ্চমানের।..' আর জিন্নাহ ছিলেন খানিকটা অন্যরকমের । এমন পরিস্থিতিতে দুটি পার্টির একসঙ্গে দেশ চালানো মুশকিল হয়ে যেত।

'গান্ধীজিই আহ্লাদ দিয়েছেন জিন্নাহকে'

'গান্ধীজিই আহ্লাদ দিয়েছেন জিন্নাহকে'

গান্ধীজিই জিন্নাহকে আহ্লাদ দিয়েছেন বলেও দাবি করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, ১৯৪৪ সালে গান্ধীজি জিন্নাহ মালাবার হাউসে ১৭ বার গিয়েছিলেন। তবে জিন্নাহ একবারও গান্ধীজির বাড়ি যাননি । এমন পরিস্থিতিতে দেশ যদি ভাগ না হত, তাহলে মুসলিম লিগ থাকতে দেশের একটি রাজনৈতিক দল হয়ে । আর তাতেই সমস্যা আরও বাড়ত বলে দাবি কংগ্রেস নেতার।

মুসলিম লিগ ঘিরে ক্ষোভ

মুসলিম লিগ ঘিরে ক্ষোভ

যেখানে শাহিনবাগ নিয়ে কংগ্রেস বিজেপি বিরোধিতায় মত্ত, সেখানে কংগ্রেসেরই নেতা নটওয়ার সিং প্রসঙ্গ তোলেন , ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর ভারতের অন্তর্বতী সরকার গঠনের সময় মুসলিম লিগের বেঁকে বসার। নটয়ার সিং দাবি করেন, 'তাহলে বুঝতেই পারছেন যে বৃহত্তর ক্ষেত্রে যদি ভারত বিভাজিত না হত, তাহলে মুসলিম লিগ আমাদের জন্য দেশ শাসন অসম্ভব করে তুলত। আর যত দিন এগিয়ে যেত, তত সমস্যা হত সরকার চালাতে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+