খুরশিদের পর এবার জ্যোতিরাদিত্য! উপদেশ দিয়ে মুখ খুলে বাড়ালেন জল্পনা

সলমন খুরশিদের পর এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য বললেন, কংগ্রেসে অন্তর্দর্শন জরুরি হয়ে পড়েছে।

সলমন খুরশিদের পর এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সলমন খুরশিদ বলেছিলেন, যেই সময় ভোটে কংগ্রেসের হার নিয়ে পর্যালোচনার প্রয়োজন ছিল, সেই সময় রাহুল গান্ধী বেরিয়ে গিয়েছেন। রাজনীতিবিদদের একাংশ বলছেন, সলমন খুরশিদ বলতে চেয়েছেন রাহুল গান্ধী পালিয়ে গিয়েছে। এবার জ্যোতিরাদিত্য বললেন, কংগ্রেসে অন্তর্দর্শন জরুরি হয়ে পড়েছে।

 খুরশিদের পর এবার জ্যোতিরাদিত্য! উপদেশ দিয়ে মুখ খুলে বাড়ালেন জল্পনা

জ্যোতিরাদিত্যকে সলমন খুরশিদের রাহুলকে নিয়ে করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নেতৃত্বে শূন্যতার কথা বলেছিলেন সলমন। সেই সময় জ্যোতিরাদিত্য বলেন, তিনি কারও মন্তব্যের ওপর মন্তব্য করবেন না। এরপর তিনি বলেন, এই মুহুর্তে কংগ্রেসের সব থেকে জরুরি হল অন্তর্দর্শন। তিনি বলেন, দলের পরিস্থিতির মূল্যয়ন এবং উন্নতি করা জরুরি, এটাই সময়ের দাবি।

প্রসঙ্গত রাহুল গান্ধীর কাছের বলেই পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি এই মুহুর্তে তাঁর টার্গেট হল মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতির পদ।

গত প্রায় মাস দুয়েক ধরেই জল্পনা তৈরি হয়েছে, মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতির পদ না পেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছাড়তে পারেন। যোগ দিতে পারেন বিজেপিতে। কেননা জম্মু ও কাশ্মীরে মোদী সরকারের পদক্ষেপকে তিনি খোলাখুলিই সমর্থন করেছিলেন।

কংগ্রেসের দুই বিশিষ্ট নেতাই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই রাহুল গান্ধী বিদেশ সফর নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন। কাম্বোডিয়ায় মেডিটেশনের জন্য গেলেও, তাঁকে সুরাতের আদালতে হাজিরা দেওয়ার জন্য যেতে হবে বৃহস্পতিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+