Haryana Assembly Election Result 2024: হরিয়ানায় ভোট গণনা হঠাৎ কেন ধীর গতি? জয়রাম রমেশের চিঠিতে কী জানাল EC
হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। ভোটের ফল প্রকাশের পরেই এক্সিট পোলে দাবি করা হয়েছিল হরিয়ানায় কংগ্রেস সরকার গড়বে। কিন্তু গননায় যত সময় গড়িয়েছে তত বদলে গিয়েছে এক্সিট পোল।
বিজেপি এক কথায় সরকার গড়তে চলেছে সেখানে। কিন্তু হঠাৎ করে নাকি গণনা ধীর গতি হয়ে যায়। তারপরেই নাকি বিজেপি এগোতে শুরু করে। এই নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন গণনায় কারচুপি করা হচ্ছে। ইচ্ছে করে গণনার গতি কমিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনকে অভিযোগ করেছিলেন তাঁরা।

কংগ্রেসের অভিযোগ গণনা স্থগিত করে দিয়ে কারচুপি করছে বিজেপি। তারপরেই বিজেপির ভোট বাড়তে শুরু করে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। যদিও কংগ্রেস নেতার এই অভিযোগ একেবারেই ঠিক নয়। গণনায় কোনও কারচুপি হয়নি। একেবারে নিয়ম মেনেই গণনা করা হচ্ছে।
কংগ্রেস বারবার অভিযোগ করেছে গণনায় কারচুপি করা হচ্ছে। ১০ থেকে ১১ রাউন্ড গণনা করার পরেই বিজেপির ভোট বাড়তে শুরু করে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হযে গিয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস সরকার গড়ছে আশা করে সকাল থেকে উজ্জীবিত হয়ে ছিলেন কংগ্রেস কর্মীরা। কিন্তু দুপুরের পর থেকেই আশাহত হন তাঁরা। এবারে হরিয়ানায় ফের সরকার গড়তে চলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications