মোদী সরকারের বাংলোয় বসে দলের ‘গ্রাউন্ড রিয়েলিটি’ জানা যায় না, আজাদকে কটাক্ষ কংগ্রেসের

মোদী সরকারের বাংলোয় বসে দলের ‘গ্রাউন্ড রিয়েলিটি’ জানা যায় না, আজাদকে কটাক্ষ কংগ্রেসের

রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে দলত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ 'মোদী ঘনিষ্ঠ' বলে তাঁকে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, দিল্লি থেকে দলের নিচু তলার পরিস্থিতি বোঝা যায় না। তাই দূর থেকে সমালোচনা করা সহজ বলে তিনি মন্তব্য করেন। টুইটারে তিনি গুলাম নবী আজাদের একটি ভিডিও প্রকাশ করেন।

জয়রাম রমেশের কটাক্ষ

জয়রাম রমেশের কটাক্ষ

শুক্রবার টুইটারে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ গুলাম নবী আজাদের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে একটি গ্রামে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে আজাদকে পড়তে হচ্ছে। ভিডিও শেয়ারের পাশাপাশি জয়রাম রমেশ টুইটারে লেখেন, 'এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। মোদী সরকারের অনুমোদিত বাংলো, সামনে বিশাল লনে বসে এগুলো বোঝা যায় না।' গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার পরে একাধিকবার তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

গুলাম নবী আজাদের বিরোধিতা

গুলাম নবী আজাদের বিরোধিতা

২৬ অগাস্ট গুলাম নবী আজাদ কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তিনি কংগ্রেসের অভ্যন্তরে স্বচ্ছতার অভাবের অভিযোগ করেন। দলকে ধ্বংস করার জন্য তিনি সরাসরি রাহুল গান্ধীকে দায়ী করেন। এরপরে বার বার তাঁকে কংগ্রেসের বিরোধিতার মুখে পড়তে হয়েছে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, মোদী ঘনিষ্ঠতার জন্যই তিনি দল ছেড়েছেন। গুলাম নবী আজাদের মুখেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শুনতে পাওয়া গিয়েছে। তিনি বলেন, 'আগে আমি ভাবতাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন অশোভন ব্যক্তি। তাঁর স্ত্রী, সন্তান নেই। তাঁর মধ্যে শিষ্ঠাচার নেই। ভেবেছিলাম তিনি আমাকে পাত্তা দেবেন না। তিনি মানবতা দেখিয়েছেন।' সংসদ থেকে অবসর নেওয়ার পরেও আজাদকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, মোদী ঘনিষ্ঠতার জন্যই তিনি এই সুযোগগুলো পেয়েছেন।

জম্মু ও কাশ্মীরে বিপাকে কংগ্রেস

জম্মু ও কাশ্মীরে বিপাকে কংগ্রেস

গুলাম নবী আজাদের কংগ্রেস ছাড়ার পর জম্মু ও কাশ্মীরে বিপাকে দল। আজাদের প্রতি সমর্থন জানাতে ৩০ অগাস্ট জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তার চাঁদ সহ ৫০ জনের বেশি প্রবীণ কংগ্রেস নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তাঁরা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে যৌথ পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের শতাধিক সদস্য, পৌর কর্পোরেটর, জেলা ও ব্লক স্তরের নেতারা ইতিমধ্যে আজাদকে সমর্থনে কংগ্রেস ছেড়েছেন। খুব শীঘ্রই গুলাম নবী আজাদ জাতীয় স্তরের রাজনৈতিক দল গঠন করবেন। জম্মু ও কাশ্মীরের এই প্রবীণ কংগ্রেস নেতারা আজাদের দলে যোগ দেবেন বলে জানিয়েছেন।

গুলাম নবী আজাদের অভিযোগ

গুলাম নবী আজাদের অভিযোগ

পাঁচ পৃষ্ঠার পদত্যাগপত্রে গুলাম নবী আজাদ কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। গুলাম নবী অভিযোগ করেন, আগে কংগ্রেসের প্রবীণ নেতাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো। কিন্তু দলের অভ্যন্তরে প্রবীণ নেতাদের কোনও সম্মান নেই। রাহুল গান্ধীর নিরাপত্তা রক্ষী ও সহকারীরা বর্তমানে দলের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দলের জন্য ক্ষতিকর। কংগ্রেস যদিও অভিযোগ করেছে, গুলাম নবী আজাদ মোদী প্রীতির জন্য দল ছাড়ছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গান্ধী পরিবার চায়, কংগ্রেসের অভ্যন্তরে তাদের কথা শেষ কথা হবে। তা না হলেও দলে টেকা দায় হয়ে যায়। একই ধরনের অভিযোগ নিয়ে গুলাম নবী আজাদ ছাড়াও বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা পদত্যাগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+