গিরগিটির সঙ্গে তুলনা! বিশ্বাসঘাতককে জনগণ ক্ষমা করবে না, নীতীশ কুমারের ইস্তফায় বড় কথা কংগ্রেসের

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা ইন্ডিয়া ব্লকে। নীতীশ কুমারের শিবির ত্যাগে শুধু ইন্ডিয়া ব্লক নয়, বিহারে মহাজোট ভেঙে দিয়েছে। রবিবার সকালে পটনায় রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন জেডিইউ সুপ্রিমো। নীতীশ কুমারের এই শিবির ত্যাগে কংগ্রেসও কার্যত দিশেহারা।

এদিন কংগ্রেসের নেতারা এতটাই ক্ষুব্ধ যে, তারা নীতীশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করে বলেছেন, জনগণ তাঁকে কখনই ক্ষমা করবে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে নীতীশ কুমারকে বিশ্বাসঘাতকদের বিশেষজ্ঞ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই বিশেষজ্ঞ এবং যারা তাদের নাচিয়েছে, তাদেরকে জনগণ ক্ষমা করবে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেছেন, এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রকী ও বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে বয় পাচ্ছেন। সেখান থেকে দৃষ্টি সরাতে এই রাজনৈতিক নাটক বলেও মন্তব্য করেছেন তিনি।

নীতীশ কুমারের ইস্তফায় বড় কথা কংগ্রেসের

জয়রাম রমেশ এদিন শিলিগুড়ির কাছে বাগডোগরায় ইন্ডিয়া ব্লক নিয়ে বলতে গিয়ে বলেছেন, এই জোট এখন শক্তিশালী। এখানে-সেখানে কিছু স্পিড ব্রোকার পাওয়া গিয়েছে। তবে সবাই একত্রিত হয়ে লড়াই করবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি। জয়রাম রমেশ বলেছেন এসপি, টিএমসি, এনসিসি এবং ডিএমকের মতো দলগুলি একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রবিবার ২৮ জানুয়ারি নীতীশ কুমার রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু ২৩ জানুয়ারি থেকে তিনি এর ইঙ্গিত দিয়ে আসছিলেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরের জন্মবার্ষিকীতে তিনি নাম না করে বলেছিলেন, কিছু দলর পরিবারের সদস্যদের এগিয়ে দিয়েছে, কিন্তু কর্পুরি ঠাকুর তা করেননি। তবে নীতীশ কুমারের ইঙ্গিত যে লালু যাদব এবং তাঁর ছেলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিকে ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+