১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইডির হেফাজতে কংগ্রেসের ডিকে শিবকুমার! কর্নাটক জুড়ে বিক্ষোভ
দলে কঠিন সময়ের বন্ধু কর্নাটকের ডিকে শিবকুমারকে ইডির হেফাজতে পাঠানো হয়েছে। তাঁকে আপাতত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে সেখানে।
দলে কঠিন সময়ের বন্ধু কর্নাটকের ডিকে শিবকুমারকে ইডির হেফাজতে পাঠানো হয়েছে। তাঁকে আপাতত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে সেখানে। ইডির তরফে ১৪ দিনের জন্য হেফাজতের দাবি করা হলেও, আদালতের তরফ থেকে তাঁকে দশ দিনের জন্য হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আরও জানিয়েছে, প্রতিদিন পরিবারের সদস্য কিংবা আইনজীবী
ডিকে শিবকুমারের সঙ্গে আধঘন্টার জন্য কথা বলতে পারবেন।

মঙ্গলবার সন্ধেয় ইডি ডিকে শিবকুমারকে গ্রেফতার করে। ইডির অভিযোগ তদন্তে সহযোগিতা করছেন না তিনি। অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে।
এদিকে কংগ্রেসের তরফ থেকে এদিন কর্নাটকের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার নিয়ে প্রতিবাদ জানানো হয়। পথ অবরোধের পাশাপাশি বাসে পাথর ছোড়ার মতো ঘটনাও ঘটে। কংগ্রেসের অভিযোগ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। জনগণের সামনে থেকে তাদের ব্যর্থনীতি এবং অর্থনীতির বেহাল অবস্থা দূরে সরিয়ে রাখার জন্যই চেষ্টা করে যাচ্ছে বিজেপি। অভিযোগ করেছে কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই গ্রেফতারের কড়া সমালোচনা করেছেন।
The arrest of DK Shivakumar is another example of the vendetta politics unleashed by the Govt, using agencies like the ED/CBI & a pliant media to selectively target individuals.
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2019
#DKShivakumararrested
চারদিন ধরে জিজ্ঞাসাবাদের পর ডিকে শিবকুমারকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তদন্তকারি সংস্থার তরফে শুক্রবার দিল্লিতে এসেছিলেন তিনি। এদিন তাঁকে বিশেষ বিচারক অজয়কুমার
কুহারের সামনে হাজির করা হয়। ডিকে শিবকুমারের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি এবং দয়ান কৃষ্ণান।
গত বছর ডিকে শিবকুমারের সঙ্গে সম্পর্কযুক্ত ৬০ টি জায়গায় তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। তাদের অভিযোগ ছিল প্রায় ৩০০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications