ইভিএম নিয়ে ফের সরব! প্রমাণ করুক নির্বাচন কমিশনই, বললেন দিগ্বিজয় সিং

ইভিএম নিয়ে ফের সরব হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নাত দিগ্বিজয় সিং। সোমবার তিনি টুইট করে বলেছেন, হ্যাকারদের ডেকে নির্বাচন কমিশনই প্রমাণ করুক

ইভিএম নিয়ে ফের সরব হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নাত দিগ্বিজয় সিং। সোমবার তিনি টুইট করে বলেছেন, হ্যাকারদের ডেকে নির্বাচন কমিশনই প্রমাণ করুক, চিপ দেওয়া কোনও মেশিনই টেম্পার প্রুফ নয়। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের কি কোনও সাহস আছে, যে তাদের হাতে ইভিএম তুলে দিয়ে প্রমাণ করানো যে চিপ দেওয়া কোনও মেশিনই টেম্পার প্রুফ নয়।

ইভিএম নিয়ে ফের সরব! প্রমাণ করুক নির্বাচন কমিশনই, বললেন দিগ্বিজয় সিং

এর আগে দেশের অনেক রাজনৈতিক দলের তরফ থেকেই, ইভিএম নিয়ে অভিযোগ তুলে বলা হয়েছিল, ইভিএম হ্যাক করা সম্ভব। তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটারদের ছাপানেনা ভোটার স্লিপ দিতে পারে, ভোট দেওয়ার পর যা বাক্সে ফেলে দেওয়ার ব্যবস্থা রাখা যেতে পারে।

শনিবার নির্বাচন কমিশন মহারাষ্ট্র এবং হরিয়ানায় একদফায় নির্বাচন করার কথা ঘোষণা করেছে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা এবং ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় নির্বাচন হবে ২১ অক্টোবর। যার গণনা হবে ২৪ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+