তেলেঙ্গানা-তামিলনাড়ুতে ১৩৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন! মোদীর সফরের আগে আটক বহু কংগ্রেস নেতা

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তেলেঙ্গানা ও তামিলনাড়ু সফর শুরু করতে চলেছেন। এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ১৩৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা দিয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই সফরের আগে তেলেঙ্গানায় বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে।

তেলেঙ্গানায় যাঁদেরকে আটাক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি বালামুরি ভেঙ্কট, যুব কংগ্রেসের সভাপতি শিবসেনা রেড্ডি, দলিত কংগ্রেসের সভাপতি প্রীতম ছাড়াও বেশ কয়েকজন পদাধিকারি এই তালিকায় রয়েছেন।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেকেন্দ্রাবাদ-তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের সূচনা করবেন। নতুন এই ট্রেন দুই শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় সাড়ে তিনঘন্টা কমিয়ে দেবে। সুবিধা হবে তিরুপতিতে যাওয়া তীর্থযাত্রীদের। উল্লেখ করা প্রয়োজন, তিন মাসের মধ্যে এনিয়ে দুটি বন্দেভারত পাচ্ছে তেলেঙ্গানা।

এছাড়াও তেলেঙ্গানায় ১১৩০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন। প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদ প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী এইমস বিবিনগর এবং পাঁচটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও তিনি সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর ফলে স্টেশনে বিশ্বমানের সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে সরকারি সূত্রে। তিনি রেলের সঙ্গে সম্পর্কিত অন্য উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হায়দরাবাদ-সেকেন্দ্রাবাদ টুইন সিটি অঞ্চলের শহরতলীতে ১৩ টি নতুন মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট সার্ভিস পরিষেবার শুরু করবেন। এর ফলে যাত্রীরা সুবিধাজনক এবং আরামদায়ক ভ্রমণের সুবিধা পাবেন। সেকেন্দ্রাবাদ-মেহবুবনদরের মধ্যে রেলের বৈদ্যুতিকরণও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এক্ষেত্রে ট্রেনের গতি বাড়বে।

নরেন্দ্র মোদী

বিবিনগরে এইমস তৈরি করতে ১৩৫০ কোটি টাকারও বেশি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। তেলেঙ্গানার জনগণের স্বাস্থ্য পরিষেবায় ক্ষেত্রে এই এইমস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রধানমন্ত্রীর সফরের আগে হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা নিয়ে ট্রাফিকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী এদিনই হায়দরাবাদ সফর শেষ করে তামিলনাড়ুতে যাবেন। সেখানে তিনি পেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী চেন্নাই বিমানবন্দরে ২৪৩৭ কোটি টাকা ব্যয়ে তৈরি অত্যাধুনিক টার্মিনাল বিল্জিংয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে চেন্নাই জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+