পুলওয়ামায় হামলা 'ম্যাচ ফিক্সিং'! মোদীকে আক্রমণ করতে গিয়ে শহিদ সেনাকে অপমান কংগ্রেস নেতার

কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ এই জঙ্গি হামলাকে ম্যাচ গড়াপেটা বলে অভিযোগ আনলেন।

পুলওয়ামা হামলা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে বারবার সেনাকে অপমান করার দরজায় পা রাখছেন কংগ্রেস নেতারা। দুদিন আগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামা হামলাকে দুর্ঘটনা বলেছিলেন। এবার আর এক কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ এই জঙ্গি হামলাকে ম্যাচ গড়াপেটা বলে অভিযোগ আনলেন।

মোদীকে আক্রমণ করতে গিয়ে শহিদ সেনাকে অপমান কংগ্রেস নেতার

তাঁর কথায়, পাকিস্তানের সঙ্গে কথা বলে পুলওয়ামা হামলা নিয়ে গড়াপেটা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় চল্লিশ জনের বেশি সিআরপিএফ জওয়ান জঙ্গি হামলায় শহিদ হন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হরিপ্রসাদ বলেছেন, পাকিস্তান ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনও গড়াপেটা হয়েছে কিনা তা বিজেপি নেতারা পরিষ্কার করে বলুক।

শুধু তাই নয়, হরিপ্রসাদের অভিযোগ, সরকারের জ্ঞাত অবস্থাতেই পুলওয়ামায় হামলা হয়েছে। কারণ পুলওয়ামা হামলার পরের ঘটনা পরম্পরাতেই বোঝা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া করে ফেলেছিলেন মোদী।

বিজেপি এই বক্তব্যের পর ফের কংগ্রেসকে আক্রমণ করেছে। কংগ্রেস নেতারা শালীনতার সমস্ত সীমা পার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে দলের কোনও ভবিষ্যত নেই বলেও বিজেপি তোপ দেগেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+