পুলওয়ামা নিয়ে ফের তোপ কংগ্রেসের! ভোটে জিততে চক্রান্ত মোদীর, বললেন প্রাক্তন রাজ্যপাল

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। এবারের মন্তব্য প্রাক্তন রাজ্যপাল তথা কংগ্রেস নেতা আজিজ কুরেশির।

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। এবারের মন্তব্য প্রাক্তন রাজ্যপাল তথা কংগ্রেস নেতা আজিজ কুরেশির। সোমবার তিনি বলেছেন পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে পরিকল্পনা মাফিক। লোকসভা নির্বাচনে জয়ের জন্য চক্রান্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলওয়ামা নিয়ে ফের তোপ কংগ্রেসের! ভোটে জিততে চক্রান্ত মোদীর, বললেন প্রাক্তন রাজ্যপাল

প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে আজিজ কুরেশির প্রশ্ন, কীভাবে বিস্ফোরক বোঝাই একটি গাড়িকে জম্মু ও কাশ্মীরে ঢোকার অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, যদি প্রধানমন্ত্রী চিন্তা করে থাকেন যে তিনি ৪০ শহিদ জওয়ানকে দেখিয়ে নির্বাচনে জিতে যাবেন, তাহলে তিনি ভোটারদের থেকে যোগ্য জবাব পাবেন।

ভোপাল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের দিগ্বিগয় সিং-এর বিরুদ্ধে তাদের প্রার্থীর নাম না জানানো নিয়ে বিজেপিকে নিশানা করেন। তাঁর মতে বিজেপি নেতারা সিং-এর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হওয়ার ভয় দেখছেন। সেইজন্য তারা এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

উত্তরাখণ্ড এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপাল দাবি করেন কংগ্রেস মধ্যপ্রদেশ থেকে ২৭ আশনের মধ্যে ২০টি জয়ী হবে। বিজেপি সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে রাজ্যে ফ্যাক্টরি বন্ধের অভিযোগ করেছেন তিনি। তাই বিজেপি নেতাদের রাজ্যের মানুষের কাছে ভোট চাওয়ার কোনও অধিকার নেই।

এর আগে কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ পুলওয়ামা নিয়ে এমনই মন্তব্য করেছিলেন। সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদবও পুলওয়ামা নিয়ে চক্রান্তের অভিযোগ
করেছিলেন।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+