করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল, টুইটে জানালেন ছেলে
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল, টুইটে জানালেন ছেলে
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ পাটেল। ভোর সাড়ে তিনটে নাগাদ মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে গত এক মাস ধরে ভুগছিলেন গুজরাতের কংগ্রেস নেতা। বয়স হয়েছিল ৭১ বছর। টুইট করে তাঁর ছেলে ফয়জল পাটেল বাবার মৃত্যুর খবর জানান।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন আহমেদ পাটেল। গত ১ অক্টোবর আহমেদ পাটেল নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরে হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্যর উন্নতি হলেও পরে ধীরে ধীরে শরীরের একাধিক অংশ কাজ করা বন্ধ করে দিয়েছিল। মাল্টি অরগান ফেলিওরেই কংগ্রেস নেতার মৃত্যু বলে জানা গিয়েছে।
প্রবীণ কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রয়াত কংগ্রেস নেতার শান্তি কামনা করেছেন তিনি। আহমেদ পাটেলের ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন। রাহুল টুইটে লিখেছেন দলে কংগ্রেসের একটা স্তম্ভের মতো ছিলেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications