প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভারত ও গণতন্ত্র বাঁচাও কর্মসূচির সূচনা কংগ্রেসের
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহারাষ্ট্রে শনিবার দলের পক্ষ থেকে 'ভারত বাঁচাও–গণতন্ত্র বাঁচাও’ বার্তাকে সামনে রেখে পতাকা নিয়ে মিছিল করে। এই পদযাত্রা আগস্ট ক্রান্তি ময়দান থেকে শুরু করে গিরগাম চৌপাটি সংলগ্ন লোকমান্য তিনক মূর্তির কাছে শেষ হয়।

মহারাষ্ট্রের কংগ্রেসের সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খার্গে সহ দলের অন্য নেতৃত্বরা এই পদযাত্রায় অংশ নেন। আগস্ট ক্রান্তি ময়দান সংলগ্ন তেজপাল হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই পদযাত্রার সূচনা হয়। ১৮৮৫ সালে এই হলেই কংগ্রেসের ভিত্তি স্থাপন করা হয়েছিল। পদযাত্রা শুরু হওয়ার আগে দলের নেতা–কর্মীরা আগস্ট ক্রান্তি ময়দানে শহিদ স্মৃতিশৌধতে প্রার্থনা করেন। অন্যদিকে, এদিন দলের সভাপতি সোনিয়া গান্ধী দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে দলের পতাকা উত্তোলন করেন এবং ১৩৫তম প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা মনমোহন সিং, মতিলাল ভোরা, একে অ্যান্টনি এবং রাহুল গান্ধী এই অনুষ্ঠান উপলক্ষ্যে 'বন্দে মাতরম’ গান।
কংগ্রেসের পক্ষ থেকে দলের টুইটারে টুইট করে বলা হয়, 'জাতির জন্য আত্মত্যাগ কংগ্রেস দলে জন্য সবার আগে। আমাদের প্রতিষ্ঠার সময় থেকে, ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এবং আগামী সমস্ত দিন পর্যন্ত, দেশ সবার প্রথমে আসে।’ টুইটারে আরও বলা হয়, '১৩৫ বছর ঐক্যের, ১৩৫ বছর বিচারের, ১৩৫ বছর সমতার, ১৩৫ বছর অহিংসার, ১৩৫ বছর স্বাধীনতার। আজকে আমরা কংগ্রেসের ১৩৫তম বর্ষ উদযাপন করছি।’
প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই এত বছরে দলের লক্ষাধিক কর্মীদের নিঃস্বার্থ অবদানকে কুর্নিশ জানায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দল পরিকল্পনা করেছে যে গোটা দেশে ভারত ও সংবিধান বাঁচাও কর্মসূচী নেওয়া হবে। গুয়াহাটির অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাহুল গান্ধী এবং লখনউতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। অন্য নেতারাও দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচীতে অংশ নেন। ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বিট্রিশ নেতা অ্যালান অক্টাভিয়ান হুম কংগ্রেসের ভিত্তি স্থাপন করেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications