উত্তরাখণ্ডে বিজেপির তিনবার মুখ্যমন্ত্রী বদলকে কটাক্ষ করে গান বাঁধল কংগ্রেস

উত্তরাখণ্ডে বিজেপির তিনবার মুখ্যমন্ত্রী বদলকে কটাক্ষ করে গান বাঁধল কংগ্রেস

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর থেকেই বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে 'ডবল ইঞ্জিন' সরকারের তত্ত্ব খাড়া করেছে বিজেপি। গেরুয়া শিবির বারংবার দাবি করেছে, কেন্দ্র এবং রাজ্যে তারা একসঙ্গে ক্ষমতায় থাকলে আখেরে লাভ হবে জনগণের। দ্রুত গতিতে উন্নয়ন হবে রাজ্যের৷ এবার এই নীতিকেই আক্রমণ করে গান বাঁধল কংগ্রেস৷ চলতি বছরে উত্তরাখণ্ড নির্বাচনকে মাথায় রেখে 'তিন তিগাড়া কাম বিগাড়া' (তিনজনে কাজ ভন্ডুল করে) শীর্ষক থিম সং প্রকাশ করল তারা।

কেন 'তিন তিগড়া কাম বিগড়া'?

কেন 'তিন তিগড়া কাম বিগড়া'?

উত্তরাখণ্ডে ক্ষমতায় আসার পর মোট তিনবার মুখ্যমন্ত্রী বদলেছে বিজেপি। আর এই নিয়েই গেরুয়া শিবিরের উদ্দেশে তীব্র শ্লেষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। গানের মাধ্যমেই তাদের দাবি, আগামী নির্বাচনে মুখ থুবড়ে পড়বে বিজেপি।

উত্তরাখণ্ড জিততে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস!

উত্তরাখণ্ড জিততে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস!

উত্তরাখণ্ড জিততে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছে কংগ্রেস৷ চাপে পড়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও ডাক দিয়েছেন বদলের। কংগ্রেসের থিম সং প্রকাশের দিন তিনি বলেন, 'উত্তরাখণ্ডের মানুষ বদল চান। তারা সেটা সামনাসামনি বলছেনও।' এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্যে কংগ্রেসের মুখ কে হবেন। উত্তরে রাওয়াত বলেন, 'মানুষই আমাদের মুখ। আমরা দেখতে পাচ্ছি, মানুষই বদল চাইছেন।' তিনি জানান, কংগ্রেসের থিম সংটি ২০২২ এর এই নির্বাচনের গুরুত্ব বোঝাবে মানুষকে, একইসঙ্গে বদলের কথাও বলবে৷

কংগ্রেসের দাবি ডাবল ইঞ্জিন সরকার ব্যর্থ!

কংগ্রেসের দাবি ডাবল ইঞ্জিন সরকার ব্যর্থ!

হরিশ আরও বলেন, ' শুধুমাত্র ক্ষমতা দখলের উদ্দেশ্যে নয়। আমরা আজ বদল চাইছি গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে৷ ডবল ইঞ্জিন সরকারের তত্ত্ব যে একেবারে ব্যর্থ, তা কার্যত স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার নিজেই। এই কারণেই তিনবার মুখ্যমন্ত্রী বদল করেছে তারা৷ কিন্তু ঠিক কোন দোষে মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে, তা কেউ জানে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন। তৃতীয় মুখ্যমন্ত্রীরও একই হাল হতে চলেছিল। তবে কোনওমতে তিনি পদে টিকে রয়েছেন। এটা উত্তরাখণ্ডের মানুষকে অপমান ব্যতীত অন্য কিছুই নয়।'

কোভিড নিয়েও বিজেপিকে তোপ কংগ্রেসের!

কোভিড নিয়েও বিজেপিকে তোপ কংগ্রেসের!

কোভিড নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, কোভিড মহামারি সামলাতে পারেনি গেরুয়া সরকার। গোটাদেশে উত্তরাখণ্ডেই সবচেয়ে বেশি মৃত্যুহার দেখা গেছে। এরপরই থিম সংয়ের পাঞ্চলাইন বলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, ' তিন তিগাড়া কাম বিগাড়া, উত্তরাখণ্ড মে নেহি আয়েগি ভাজপা দোবারা' (তিনজনে কাজ ভন্ডুল হয়, বিজেপি আর ক্ষমতায় আসবে না উত্তরাখণ্ডে)


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+