ঝাড়খণ্ডে আসনরফা চূড়ান্ত মহাজোটের, কে কটি আসনে লড়ছে, দেখে নিন একনজরে

বিহারে আগেই আসনরফা হয়ে গিয়েছিল। এবার মহাজোটের আসনরফা হল ঝাড়খণ্ডে। আসন্ন লোকসভা ভোটে এই রাজ্যে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চা।

বিহারে আগেই আসনরফা হয়ে গিয়েছিল। এবার মহাজোটের আসনরফা হল ঝাড়খণ্ডে। আসন্ন লোকসভা ভোটে এই রাজ্যে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সুপ্রিমো হেমন্ত সোরেন জানান, আরজেডির সঙ্গেও কথা চলছে। তবে এখনও তাঁরা রাজি হয়নি।

ঝাড়খণ্ডে আসনরফা চূড়ান্ত মহাজোটের, কে কটি আসনে লড়ছে, দেখে নিন একনজরে

ঝাড়খণ্ডে মোট লোকসভা আসন ১৪টি। তার মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ সাতটি আসনে লড়বে কংগ্রেস। আর বাকি সাতটির মধ্যে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড বিকাশ মোর্চা একটি আসনে লড়বে। বাকি আসনটি ছেড়ে রাখা হয়েছে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডির জন্য।

ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা প্রধান হেমন্ত সোরেন জানান, আরজেডি সরাসরি জোটে আসবে কি না, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আরজেডির জন্য একটি আসন ছেড়ে রাখা হয়েছে। সেইসঙ্গে সবাই আরজেডিকে সমর্থন করবে বলেও জানানো হয়েছে জোটের তরফে।

এর আগে বিহারে আরজেডির সঙ্গে আসনরফা চূড়ান্ত করে কংগ্রেস। শনিবারই চূড়ান্ত রফা হয়েছে মহারাষ্ট্রে। এবার ঝাড়খণ্ডে মহাজোটের আসনরফা হয়ে যাওয়ায় স্বভাবতই চাপে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+