কর্ণাটকে শেষ অবধি আসন ভাগাভাগি কংগ্রেস-জেডিএসের, কে লড়ছে ক'টি আসনে
কর্ণাটকে শেষ অবধি আসন ভাগাভাগি করে ফেলল কংগ্রেস এ জেডিএস।
কর্ণাটকে শেষ অবধি আসন ভাগাভাগি করে ফেলল কংগ্রেস এ জেডিএস। রাজ্যে এই দুই দল জোট করে সরকারে রয়েছে। বিজেপিকে রাজ্যের পাশাপাশি কেন্দ্রেও ঠেকাতে দুই দলের একজোট হওয়া ছাড়া উপায় ছিল না। গতবছরে জোট করে সরকার করার সময় থেকেই দুই দলের নেতারা বলে এসেছেন, লোকসভা নির্বাচন পর্যন্ত অন্তত এই জোট স্থায়ী হবে। আর হয়েছেও তাই।

এদিন জানিয়ে দেওয়া হল যে কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে কংগ্রেস ২০টি আসনে ও জেডিএস ৮টি আসনে লড়াই করবে।
Karnataka:Congress and JDS seat sharing done. Congress to contest on 20 seats and JD(S) to contest on 8 seats out of the 28 Lok Sabha seats pic.twitter.com/HmkD4esdYT
— ANI (@ANI) March 13, 2019
এইচডি কুমারস্বামী ও দেবগৌড়ার দল উত্তর কন্নড়, চিকমাগালুর, শিমোগা, তুমকুর, হাসান, মাণ্ডিয়া, বেঙ্গালুরু উত্তর, বিজয়পুরা আসনে লড়বে। বাকী আসনে লড়বে কংগ্রেস।
Karnataka: Congress to contest on 20 seats and JD(S) to contest on 8 seats out of the 28 seats. #LokSabhaElections2019 pic.twitter.com/MLWZkkqnw6
— ANI (@ANI) March 13, 2019
এর আগে দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে আসন বণ্টন নিয়ে কথা বলে আসেন এইচডি দেবগৌড়া। জানিয়ে দেন জোটের চূড়ান্ত সিদ্ধান্ত রাহুল গান্ধী পরে জানিয়ে দেবেন।












Click it and Unblock the Notifications