মোদী-গড়ে সংখ্যালঘু ভোট গিয়েছে কোন দিকে, নির্বাচনের ফলে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস
মোদী-গড়ে সংখ্যালঘু ভোট গিয়েছে কোন দিকে, নির্বাচনের ফলে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস
২০২৪ লোকসভা নির্বাচনের আর দেড় বছরও বাকি নেই। তার আগে মোদী-রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল কংগ্রেসকে প্রশ্নের মুখ দাঁড় করিয়ে দিয়েছে। তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘু ভোট। ভোটের ফলে দেখা যাচ্ছে গুজরাতে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নেমেছে কংগ্রেসের।

কংগ্রেসের মুসলিম ভোটে থাবা
মোদী-রাজ্যে একটি বিশাল অংশে রয়েছে মুসলিম জনসংখ্যা। এতদিন সেই সংখ্যালঘু ভোটের বেশিরভাগ অংশই যেত কংগ্রেসের ঝুলিতে। কিন্তু ২০২২-এর নির্বাচন কিন্তু অন্য বার্তা দিয়ে যাচ্ছে। কারণ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট প্রায় ১০ শতাংশ কমে গিয়েছে।

গুজরাতের বিধানসভায় সংখ্যালঘু বিধায়ক
গুজরাত নির্বাচনের পরাজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সংখ্যালঘু ভোটে আর আগের মতো কংগ্রেসের দখল নেই। যদিও গুজরাতে কখনই খুব বেশি সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হননি। ২০১৭ সালে জয়ী হয়েছিলেন তিনজন। সেটাই ছিল ১৯৯৫ সাল থেকে নির্বাচিত গুজরাতের বিধানসভায় সর্বোচ্চসংখ্যক সংখ্যালঘু বিধায়ক।

বিশাল সংখ্যক মুসলিম ভোটার সত্ত্বেও
কংগ্রেস বেশ কিছু নির্বাচনী এলাকায় সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করত। সাম্প্রতিক নির্বাচন দেখা গিয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কংগ্রেস অর্জিত আসনগুলি হারিয়েছে। বেশ কয়েকটি দুর্গে ক্ষতির সম্মুখীন হয়েছে কংগ্রেস, অথচ সেখানে বিশাল সংখ্যক মুসলিম ভোটার রয়েছে।

কংগ্রেসের ভোট ব্যাঙ্কে থাবা বসিয়েছে কারা
এবারের বিধানসভায় একমাত্র মুসলিম বিধায়ক কংগ্রেসের ইমরান খেদাওয়ালা। তিনি একমাত্র আমেদাবাদের জামালপুর-খাদিয়া কেন্দ্রটি ধরে রেখেছেন। কিন্তু খেদাওয়ালার জয়ের ব্যবধান ২৯ হাজার থেকে নেমে এসেছে ১৩ হাজার ৬০০ ভোটে। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, আম আদমি পার্টি এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন বা এআইএমআইএম তাঁদের ভোট ব্যাঙ্কে থাবা বসিয়েছে। ৫৮ শতাংশ থেকে ৪৬ শতাংশে নেমেছে তাঁর ভোট প্রাপ্তি।

সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কতটা আঘাত
শুধু এই কেন্দ্রেই নয়, কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কতটা আঘাত নেমে এসেছে তা বোঝা যাবে আর কয়েকটি কেন্দ্রের দিকে ফিরে তাকালেই। ভারুচা জেলার জাম্বুসার কেন্দ্রে ৩১.২৫ শতাংশ মুসলিম ভোটার। কংগ্রেসের বিধাসক সঞ্জয় সোলাঙ্কি ৩৯.০৭ শতাংশ ভোট পেয়েছেন, যা তাঁর আগে পাওয়া ৪৬.৭১ শতাংশ থেকে কম। সেখানে বিজেপির প্রার্থী স্বামী দেবকিশোরদাসজি ভক্তিকিশোর দাসজি তাঁর ভোটপ্রাপ্তি ৪২.৬২ শতাংশ থেকে ৫৫.৭৪ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিতে সমর্থ হয়েছেন।

মুসলিম ভোট আস্থা হারাচ্ছে কংগ্রেসে!
আবার আহমেদাবাদের দারিয়াপুর কেন্দ্রে ৪৬ শতাংশ মুসলিম ভোটার। কংগ্রেসের ভোট শেয়ার ৫০ শতাংশ থেকে ৪৪.৬৭ শতাংশে নেমে এসেছে। বিজেপি ৪৫.১৪ শতাংশ থেকে বেড়ে ৪৯.০৫ শতাংশ হয়েছে। আবার কংগ্রেসের তিনবারের বিধায়ক গিয়াসউদ্দিন শেখ ৬৮ থেকে ৭০ শতাংশ থেকে নেমে এসেছে ৬২ শতাংশে।

নিজেদের দুর্গই হারিয়েছে কংগ্রেস
দাহোদ জেলার দাহোদ ও ঝালোদ দুটি দুর্গই কংগ্রেস হারিয়েছে। দাহোদে ১৪ শতাংশ মুসিলম ভোট, কংগ্রেস প্রার্থীর ভোট শেয়ার এখানে ৫২.১৬ শতাংশ থেকে নেমে এসেছে ২৫.৯৫ শতাংশে। বিজেপি ৪২.০৩ শতাংশ থেকে ৪৩.৫৪ শতাংশে উন্নীত হয়েছে। এখানে আপ ২০ শতাংশ ভোট আপে গিয়েছে। আর ঝালোদে বিজেপি ও আপ তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। বিজেপি ৩৯.৯১ শতাংশ থেকে বেড়ে ৫১.৪১ শতাংশে পৌঁছেছে। আপ এখানে ২৯.৫৩ শতাংশ ভোট পেয়েছে।

কংগ্রেসের ভোট শেয়ার অর্ধেক
সৌরাষ্ট্রের খাম্বালিয়া এবং মঙ্গরোল কেন্দ্রে মুসলিম ভোটের যথার্থ উপস্থিতি থাকা সত্ত্বেও এই আসনগুলি হারিয়েছে কংগ্রেস। দেবভূমি দ্বারকা জেলার খাম্বালিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার ১৬.৫ শতাংশ এবং জুনাগড় জেলার মঙ্গরোলে ১৬.৯৮ শতাংশ। আপের মুখ্যমন্ত্রী-মুখ ইসুদান গাধভি সালায়ায় কংগ্রেসের ভোট শেয়ার অর্ধেক করে ছেড়েছিলেন।

বিজেপি-বিরোধী ভোটে ভাগ আপ-মিমের
মঙ্গরোলে কংগ্রেসের বিধায়ক বাবু ভাজা বিজেপির ভগবানজি করগতিয়ার কাছে ২২ হাজার ৫০৮ ভোটে হেরেছেন। আপের পীযূষ পারমার ৩৪ হাজার ৩১৪ ভোট বা ২৩.২২ শতাংশ ভোট পেয়ে বিজেপি-বিরোধী ভোটগুলিকে ভাগ করেছেন। আবার মিম প্রার্থী ১০,৭৮৯ ভোট পেয়েছেন।

সংখ্যালঘু ভোট যেখানে কংগ্রেসের সহায়ক
খেদা জেলায় কংগ্রেস মহুদা, থাসরা এবং কাপদভঞ্জের নির্বাচনী কেন্দ্রও হারিয়েছে, যেখানে ১৩ থেকে ১৮ শতাংশ মুসলিম ভোট রয়েছে। এই কেন্দ্রগুলিতে কংগ্রেসের প্রতি মানুষের আস্থার অভাব দেখা যাচ্ছে। একমাত্র কেন্দ্র যেখানে সংখ্যালঘু ভোট এইবার কংগ্রেসকে সাহায্য করেছিল, তা হল আনন্দ জেলার খাম্বাত যেখানে মুসলিম ভোটারদের ১১ শতাংশ। কংগ্রেস এই আসনটি বিজেপির কাছ থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications