কর্নাটকে স্থানীয় নির্বাচন: ফলাফলে শাসক বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল বিরোধী কংগ্রেস
কর্নাটকে (Karnataka) স্থানীয় নির্বাচনে শাসক বিজেপিকে (BJP) পিছনে ফেলে এগিয়ে গেল বিরোধী কংগ্রেস (Congress)। ২৭ ডিসেম্বর ২০ টি জেলায় ছড়িয়ে থাকা ৫৮ টি শহুরে সংস্থায় (Urban local body) নির্বাচন (Election) এবং বিভিন্ন শ
কর্নাটকে (Karnataka) স্থানীয় নির্বাচনে শাসক বিজেপিকে (BJP) পিছনে ফেলে এগিয়ে গেল বিরোধী কংগ্রেস (Congress)। ২৭ ডিসেম্বর ২০ টি জেলায় ছড়িয়ে থাকা ৫৮ টি শহুরে সংস্থায় (Urban local body) নির্বাচন (Election) এবং বিভিন্ন শহুরে সংস্থার ৯ টি ওয়ার্ড এবং ৫৭ টি গ্রাম পঞ্চায়েতে উপ নির্বাচন হয়।

বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস
সোমবার যে ১১৮৪ টি আসনে নির্বাচন হয়, তার মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৫০১ টি আসনে। অন্যদিকে বিজেপি জয়ী হয়েছে ৪৩৩ টি আসনে। জেডিএস জয়ী হয়েছে ৪৫ টি আসনে। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাকি ২০৫ টি আসন পেয়েছে নির্দল কিংবা ছোট দলগুলি।

বিজেপি ও কংগ্রেসের দখলে গেল যেসব পুরসভা
- গাদাগ-বেতগেরি পুরসভা বিজেপি দখলে রেখেছে। সেখানকার ৩৫ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৮ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১৫ টি এবং নির্দলীয়রা পেয়েছে ২ টি আসন।
- ধারোয়ার জেলায় আন্নিগেরি শহর পঞ্চায়েত এগিয়ে কংগ্রেস। ২৩ টি আসনের মধ্যে তারা পেয়েছে ১২ টি আসন। অন্যদিকে, বিজেপি ও নির্দলীয়রা পেয়েছে ৫ টি করে আসন।
- মুদল তালুকের রানা বেলাগলিতে এগিয়ে কংগ্রেস। ১৮ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৮ টি আসন। এখানেও বিজেপি ও নির্দলীয়রা পেয়েছে ৫ টি করে আসন।
- দক্ষিণ কানাডার কোটেকার টাউন পঞ্চায়েতের ১৭ টি ওয়ার্ডের মধ্যএ ১১ টি আসন দখল করেছে বিজেপি। কংগ্রেস ৪ টি ওয়ার্ডে, এসডিপিআই ১ টি এবং নির্দলীয়রা ১ টি আসনে জয়ী হয়েছে।
- উদুপির কুপ টাউন মিউনিসিপ্যাল কাউন্সিলে ২৩ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১২ টি আসন। কংগ্রেস ৭ টি এবং এসডিপিআই ৩ টি এবং জেডিএস ১ টি আসন পেয়েছে।
- বাঁকাপুর সিগ্গাও তালুকে কংগ্রেস ১৪ টি আসন জিতেছে। বিজেপি পেয়েছে ৭ টি এবং নির্দলীয়রা পেয়েছে দুটি আসন। কংগ্রেসের এই জয় এসেছে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কেন্দ্রে।

কোন দলের দখলে কতগুলি আসন
- মিউনিসিপ্যাল কাউন্সিলের ৪৪১ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ২০১ টি আসন। বিজেপি, জেডিএস এবং অন্যরা যথাক্রমে ১৭৬, ২১ এবং ৪৩ টি আসন পেয়েছে।
- আরবান লোকাল বডির ১১৮৭ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৫০৮ টি আসন, বিজেপি ৪৩৭, জেডিএস ৪৫ এবং অন্যরা ১৯৭ টি আসন পেয়েছে।
- সিটি মিউনিসিপ্যালের ১৬৬ টি ওয়ার্ডের মধ্যে বিজেপি পেয়েছে ৬৭ টি আসন. কংগ্রেস ৬১ টি, জেডিএস ১২ এবং ন্যরা ২৬ টি আসন পেয়েছে।
- টাউন পঞ্চায়েতের ৫৭৭ টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস পেয়েছে ২৩৬ টি আসন, বিজেপি ১৯৪, জেডিএস ১২ এবং অন্যরা ১৩৫ টি আসন পেয়েছে।
- চামারাজানাগর সিএমসি উপ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডটি এসডিপিআই নিজেদের দখলে রেখেছে।

ফলাফল বিজেপির প্রতি সতর্কতা
মূলত করোনা পরিস্থিতির কারণে এই নির্বাচন তিন বছর পিছিয়ে যায়। তবে এই ফলাফল মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পক্ষে সতর্কতা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অন্যদিকে বড় ধাক্কা জেডিএস-এর। প্রাক্তন মন্ত্রী সারা মহেশের ভাই প্রাক্তন জেলা পরিষদ সভাপতি এবং জেডিএস নেতা সারা নন্দীশ দাদাকে দোষ দিয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications