'হাড়হিম করা' দিল্লির ঘটনা 'কণ্ঠরোধ'এর চেষ্টা মোদী সরকারের! JNU নিয়ে সোনিয়ার হুঙ্কার
রাতের দিল্লিতে যখন তাপমাত্রার পারদের নিম্নগতি, তখন অন্ধকারে মুখ বেঁধে কয়েকজন দুষ্কৃতী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয় রবিবার।
রাতের দিল্লিতে যখন তাপমাত্রার পারদের নিম্নগতি, তখন অন্ধকারে মুখ বেঁধে কয়েকজন দুষ্কৃতী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয় রবিবার। সেই হামলার হাত খেকে রেয়াত পানননি ভূগোলের অধ্যাপিকা সুচিত্রা সেনও। এরপর রাত কেটে সকাল হতেই তা নিয়ে প্রতিক্রিয়া দেন কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।

'হাড়হিম করা ঘটনা'
সোনিয়া গান্ধী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের ওপর মারধরের ঘটনাকে 'হাড়হিম' করা কাণ্ড বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন , এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে যে সরকার প্রতিবাদীদের কণ্ঠ রোধ করতে, কোন পর্যায়ে যেতে পারে।
|
যুব সমাজের কণ্ঠরোধ
তিনি বলেন, এদেশের যুব সমাজের কণ্ঠ বারবার রোধ করা হচ্ছে। প্রতিদিন পড়ুয়াদের কণ্ঠরোধ চলছে। এই অনৈতিক ও ভয়ঙ্কর ঘটনা র প্রভাব ভারতের যুব সমাজের ওপর পড়ছে।

মোদী সরকারকে তোপ
সোনিয়া গান্ধী এদিন বলেন, যেভাবে দেশের শাসক মোদী সরকারের নেতৃত্বে 'গুন্ডারা' উস্কানি পাচ্ছে, তা অসহ্য একটি পরিস্থিতি তৈরি করছে। যা মেনে নেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, কংগ্রেসের তরফে পি চিদাম্বরম ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দাবি করেছেন এদিন।












Click it and Unblock the Notifications