কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ! ভর্তি করানো হল হাসপাতালে

কংগ্রেসের (Congress) অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) অসুস্থ। তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, করোনা সম্পর্কিত সমস্যার কারণেতাঁকে হা

কংগ্রেসের (Congress) অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) অসুস্থ। তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, করোনা সম্পর্কিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে (hospital) ভর্তি করানো হয়েছে। সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

কংগ্রেস মুখপাত্রের বিবৃতি

সোনিয়া গান্ধীর অসুস্থতা নিয়ে টুইট করেছেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। সেখানে তিনি বলেছেন, করোনা সংক্রান্ত অসুবিধার কারণে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তিনি স্থিতিশীল রয়েছে। তাঁকে আপাতত হাসপাতালে নজরদারিতে রাখা হবে। তিনি আরও বলেছেন, কংগ্রেসের যেসব নেতা-কর্মী সোনিয়া গান্ধীর জন্য শুভ কামনা করেছেন, তাঁদের তিনি ধন্যবাদ জানাচ্ছেন।

২ জুন করোনা আক্রান্ত

২ জুন করোনা আক্রান্ত

গত ২ জুন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর করোনা ধরা পড়ে। তারপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনেই ছিলেন। সুস্থ হতে চিকিৎসকরা ১৪ দিন সময় দিয়েছিলেন।

হাজিরা দেননি ইডিতে

হাজিরা দেননি ইডিতে

ন্যাশনাল হেরল্ড মামলায় গত বুধবার ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজিরার জন্য চিঠি পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য সেদিন হাজিরা দিতে পারেননি। আগের দিন সোনিয়া হান্ধীর তরফে পাঠানো চিঠি, আরও তিন সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়। ১৩ জুন ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুল গান্ধীর ইডির সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

এর আগেও একাধিকবার অসুস্থ

এর আগেও একাধিকবার অসুস্থ

এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁর বয়স ৭০ পেরিয়েছে। এর আগে চিকিৎসার জন্য তাঁকে আমেরিকাতেও যেতে হয়েছিল। একটা সময়ে শারীরিক অসুস্থতার জন্য সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে কাজ চালাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+