কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ কে হতে পারেন কর্নাটকে, তৃতীয় তালিকাতেও মিলল আভাস

কর্নাটক বিধানসভা নির্বাচনের কংগ্রেসের তৃতীয় তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিল তাদের মুক্যমন্ত্রী মুখ কে হতে চলেছেন! তিন নম্বর তালিকাতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জন্য দ্বিতায় আসন বরাদ্দ না হওয়ায় কর্নাটকে শুরু হয়েছে জল্পনা। তবে কি সিদ্দারামাইয়ার বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভাবছে কংগ্রেস?

কংগ্রেস নীতিগতভাবে নির্বাচন জয়ের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করছে না। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করে তাঁরা কার্যত একটা বার্তাই দিয়ে দিল, কর্নাটক নির্বাচনে কংগ্রেস জিতলে কাকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। সিদ্দারামাইয়া কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর দিকে পাল্লাভারী থাকলেও কংগ্রেস অন্য ভাবনা রযেছে!

rahul gandhi

সিদ্দারামাইয়া এবারও দুটি আসনে লড়তে চেয়েছিলেন। কিন্তু তা হচ্ছে না। তাঁকে একটি আসনেই লড়তে হচ্ছে। কংগ্রেস শনিবার ৪৩ জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে সিদ্দারামাইয়ার নাম নেই কোলার কেন্দ্রে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোলার থেকে দ্বিতীয় একটি আসনে লড়তে চেয়েছিলেন।

শেষবার লড়ার কথা ঘোষণা করলেও তিনি দুটি আসনে লড়ার সুবিধা পাচ্ছেন না। তার বদলে প্রাক্তন বিধায়ক কোথুর মঞ্জুনাথকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ফলস্বরূপ সিদ্দারামাইয়া শুধুমাত্র মাইসুরুর বরুণা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের বিধানসভা নির্বাচনে।

সিদ্দারামাইয়াকে দুটি আসন না দেওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আগেরবার দুটো আসনে দাঁড়িয়েছিলেন সিদ্দারামাইয়া। কিন্তু একটায় জিতে একটায় হেরেছিলেন তিনি। এবার দুটো আসন তাঁকে দেওয়া হয়নি। এর ফলে রাজনৈতিক মহলে মনে করছে নেপথ্যে রয়েছে সেই কারণ।

rahul gandhi

সিদ্দারামাইয়া এবারই শেষবারের মতো লড়বেন বলে মন্তব্য করেন। তারপর তাঁকে দুটি আসন না দেওয়ার মানে কংগ্রেস তাঁকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে না। আর দ্বিতীয় কারণ শিবকুমারের লবি স্ট্রং। জিতলে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। তাই সিদ্দারামাইয়াকে দুটি আসনে প্রার্থী না করিয়ে সেটাই বুঝিযে দিল কংগ্রেস।

তবে নিছকই রাজনৈতিক মহলের জল্পনা এটা। কংগ্রেস এবার অন্য কাউকেই দুটি আসনে লড়াইয়ের সুবিধা দেয়নি। এমনও হতে পারে যিনিই মুখ্যমন্ত্রী হন তাঁকে একটি আসনেই জিতে আসতে হবে। তিনি যদি হারেন কংগ্রেস যদি কর্নাটকে নির্বাচনে যেতে অন্যজন হবেন মুখ্যমন্ত্রী।

rahul gandhi

মোট কথা কংগ্রেস বুঝিয়ে দিতে চাইছে তাদের হাতে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একাধিক 'অপশন' রয়েছে। কোনো একজনকে কেন্দ্র করে কংগ্রেস আবর্ত হতে চাইছে না। তাই দুটি আসনে একজনকে দাঁড় করানোর অর্থহীন বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। তাই সিদ্দারামাইয়াও এবার সেই সুযোগ পাচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+