Congress in INDIA: ইন্ডিয়া জোটের সঙ্গে থেকেই লড়াইয়ের সুর বাঁধলেন সোনিয়া, কংগ্রেসের ঐক্যের বার্তা
লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে ঐক্যের বার্তা দিলেন সোনিয়া গান্ধী। ইন্ডিয়া জোটের সঙ্গে থেকেই কংগ্রেস লড়াই চালাবে বলে জানালেন তিনি। কংগ্রেস নেতাদের ঐক্যের বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, এক জোট হয়েই হারাতে হবে বিজেপিকে।
পুনর্গঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, ইন্ডিয়া জোটের ২৮টি রাজনৈতিক দলের ঐক্যকে দৃঢ় করতে হবে। ঐক্যকে দৃঢ় করতে হবে দলের প্রত্যেকের মধ্যে। দলের সবাইকে সংকেত পাঠাতে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বেছে নেন।

তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়ার মঞ্চে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠক ও এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে সমন্বয় কমিটির প্রথম বৈঠকের কয়েকদিন পরেই এ কথা ফলাও করে বলে দিলেন সোনিয়া গান্ধী।
তিনি বলেন, কিছু রাজ্যে আসন ভাগাভাগি বাকি, তা নিয়ে সমস্যা হতে পারে। সেইসব প্রতিকূলতা থাকলেও ঐক্যে অটল থাকতে হবে বলে তিনি বার্তা দিলেন। পশ্চিমবঙ্গ, দিল্লি ও পঞ্জাবের জন্য এটি সবথেকে কঠিন বলে স্বীকার করে নিয়েও ঐক্যের সুরই বেঁধে দিয়েছেন।
মুম্বইতে বৈঠকের পরে ইন্ডিয়া জোটের দলগুলিও বলেছিল, তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যতটা সম্ভব একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কিছু রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা হবে তা জানা সত্ত্বেও একতার রাস্তাই নিয়েছে সবাই।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ-বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়তে এক মঞ্চে এসেছে ২৮টি দল। শুধু একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই নয়, মুম্বইয়েপ বৈঠকে তৈরি হয় নতুন স্লোগানও। 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' স্লোগান নিয়ে এবার ২০২৪ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ে প্রস্তুত ইন্ডিয়া।
মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে রেজোলিউশনেই লেখা হয়েছে, আমরা যতদূর সম্ভব একসঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব। সর্বত্রই হয়তো একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া সম্ভব হবে না, কিন্তু যতটা সম্ভব এক হয়ে লড়তে হবে আমাদের। খুব শীঘ্রই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর সমন্বয় কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারপর সোনিয়া গান্ধীও সেই একতার বার্তা দিলেন।
সোনিয়া গান্ধী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বলেন, তাদের একত্রিত হতে হবে। সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে আমদের একত্রিত হওয়া দরকার। গোটা দেশকে এই লড়াইয়ে একত্রিত করতে হবে। এই সংকল্প নিয়ে এগনোর কথাই এদিন প্রতিধ্বনিত হয় সোনিয়া গান্ধীর মুখে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications