কনট্রাক্টরের মৃত্যুতে মন্ত্রীর যোগ, প্রতিবাদে কর্ণাটকে তাণ্ডব কংগ্রেসের

কনট্রাক্টরের মৃত্যুতে মন্ত্রীর যোগ, প্রতিবাদে কর্ণাটকে তাণ্ডব কংগ্রেসের

একজন কনট্রাক্টরের মৃত্যুর সঙ্গে রাজ্যের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার যোগের অভিযোগ নিয়ে বিরাট প্রতিবাদে নামল কর্ণাটক কংগ্রেস। ওই কনট্রাক্টরের মৃত্যুর প্রতিবাদের যোগ দিয়েছিলেন ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া সহ বহু শীর্ষ কংগ্রেস নেতা। ঘটনায় তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিশৃঙ্খলার অভিযোগে আটক

বিশৃঙ্খলার অভিযোগে আটক

তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে কংগ্রেস নেতাদের আটোক করা হয়। এদিন কংগ্রেস বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন করেছিল, প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে। সেই দাবিতে কোনমতেই অব্যাহতি দিতে রাজি ছিল না। মন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ এই যে তিনি ওই কনট্রাক্টরকে আত্মহত্যা করতে বাধ্য করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়।

অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার

অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার

ঘুষ দিতে বলায় কনট্রাক্টরের সন্তোষ পাটিলকে আত্মহত্যা করতে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার মন্ত্রী ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার তার শেষকৃত্য পালন করেন কনট্রাক্টরের পরিবার। তারা বিচার চেয়েছেন এবং মন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন।

বৃহস্পতিবার শিবমোগা সহ রাজ্যের অন্যান্য অংশেও কংগ্রেস বিক্ষোভ করে। এর আগে, মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বিরোধীদের নিন্দা করায় মন্ত্রীর পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। বলেন , "কংগ্রেসের প্রতিবাদ করার কোনো নৈতিক অধিকার নেই। কংগ্রেস দুর্নীতির গঙ্গোত্রী। গতকাল পোস্টমর্টেম (এ ক্ষেত্রে) করা হয়েছে, এবং এখন একটি প্রাথমিক তদন্ত অনুযায়ী রিপোর্ট আসবে। তার ভিত্তিতে আমরা এগিয়ে যাব।"

শিবকুমার কী বলেছেন ?

শিবকুমার কী বলেছেন ?

এর জবাবে ডি কে শিবকুমার বলেছিলেন: "মুখ্যমন্ত্রী তার দুর্নীতিবাজ মন্ত্রীকে বাঁচাতে চান। আমি মনে করি তিনিও এই পুরো প্রক্রিয়ার অংশ। তিনি যদি বিজেপি এবং তার সরকারের মুখ বাঁচাতে চান, তাহলে অবিলম্বে কেএস ঈশ্বরাপ্পাকে গ্রেফতার করুন এবং দুর্নীতির মামলা করুন। এদিকে কে এস ঈশ্বরাপ্পা বলেছেন তিনি পদত্যাগ করবেন না। পাতিলকে বিজেপি কর্মী বলে জানালেও মন্ত্রী বলেছিলেন যে তিনি ওই কনট্রাক্টরের মুখই কোনও দিন দেখেননি।

ঈশ্বরপ্পা কী বলেছেন ?

ঈশ্বরপ্পা কী বলেছেন ?

পাটিল "অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন যে আমি ৪ কোটি টাকার কাজ করেছি এবং ঈশ্বরাপ্পার সহযোগীরা ঘুষ চাইছে।' তারা রাজ্য দফতরকে চিঠি দিয়েছিল কিন্তু তাতে তাঁর কোনও লাভ হয়নি বলে অভিযোগ। ঈশ্বরপ্পা বলেছেন , "আমি সন্দেহ করি সে ভয়ে আত্মহত্যা করেছে কারণ তাকে অভিযোগের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। বিষয়টি এখন আদালতে রয়েছে এবং আমাদের বিভাগ এটি লিখিতভাবে উল্লেখ করেছে। এগুলি আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ,"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+