২০২৪-এর লক্ষ্যে কংগ্রেসের নতুন প্যানেল! প্রশান্ত কিশোরকে দলে অন্তর্ভুক্তি নিয়ে কোনও কথা না থাকায় জল্পনা
ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় আলাদা দল গঠন করল কংগ্রেস (Congress)। এদিনই এই দল গঠনের কথা জানানো হয়েছে। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে আলোচনার পরে ২০২৪-এর নির্বাচনের আগে এই ধরনের দল হঠন যথেষ্টই
ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় আলাদা দল গঠন করল কংগ্রেস (Congress)। এদিনই এই দল গঠনের কথা জানানো হয়েছে। প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে আলোচনার পরে ২০২৪-এর নির্বাচনের আগে এই ধরনের দল হঠন যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তবে ভোটকুসলী প্রশান্ত কিশোরকে দলে অন্তর্ভুক্ত করা নিয়ে কোনও কথা এখনও বলেনি কংগ্রেস।

সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক
গত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে হেরেছে কংগ্রেস। লোকসভার সদস্য সংখ্যাও নেমেছে ৫০-এর নিচে। সেই পরিস্থিতিতে এদিন দলের সভানেত্রী সোনিয়া হান্ধীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রিয়ঙ্কা গান্ধী ভডরা, কেসি ভেনুগোপাল, অম্বিকা সোনি, মুকুল ওয়াসনিক, রণদীপ সুরজেওয়ালা, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশ এবং পি চিগাম্বরমের মতো নেতারা। সূত্রের খবর অনুযায়ী, তিনঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে প্রশান্ত কিশোরের সুপারিশ গুলি নিয়ে আলোচনা হয়।

প্রশান্ত কিশোর কবে যোগ দিচ্ছেন কংগ্রেসে
সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকের পরে কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করেন রণদীপ সুরজেওয়ালা। সেখানে তাঁকে প্রশান্ত কিশোরকে কংগ্রেসে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন করা হয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি। এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলে জানতে পারবেন বলে জানিয়েছেন ওই কংগ্রেস নেতা। সাম্প্রতিক সময়ে প্রশান্ত কিশোর অন্তত তিনবার সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। এরপর তিনি শনিবার হায়দরাবাদে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গে ২০২৩-এর বিধানসভা নির্বাচন নিয়ে আইপ্যাকের চুক্তিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। প্রশান্ত কিশোরের এই পদক্ষেপ নিয়ে তেলেঙ্গানা কংগ্রেসে দ্বিমত রয়েছে।

এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪ গঠন
প্রশান্ত কিশোরের প্রস্তাব খতিয়ে দেখতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ২১ এপ্রিল দলের আট সদস্যকে নিয়ে তৈরি বিশেষ কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন। এদিন তিনি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। আলোচনার ভিত্তিতে এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

কংগ্রেসের চিন্তন শিবির
১৩-১৫ মে উদয়পুরে কংগ্রেসের তরফে চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছে। সেই চিন্তন শিবিরে দেশে কংগ্রেস যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সংগঠনকে শক্তিশালী করার পন্থা নিয়েও আলোচনা করা হবে। কংগ্রেসের ওই চিন্তন শিবিরে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৪০০ জন কংগ্রেস নেতানেত্রীরা অংশগ্রহণ করবেন।
কৃষক ও ক্ষেতমজুরদের কল্যাণ সম্পর্কিত বিষয়, তফশিলি জাতি ও উপজাতি, ওবিসি, সংখ্যালঘু ও মহিলাদের ন্যায়বিচার, যুবকদের অধিকার নিয়ে চিন্তন শিবিরে আলোচনা করা হবে।












Click it and Unblock the Notifications