আব কী বার ট্রাম্প সরকার! মোদী কি ভাঙলেন বিদেশি নীতি, কারণ দিয়ে কংগ্রেসের অভিযোগে জল্পনা তুঙ্গে
রবিবার রাতে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে একে অপরের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।
রবিবার রাতে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে একে অপরের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তবে সেখানে দেশের প্রধানমন্ত্রী মন্তব্য নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস। মোদীর মন্তব্যে ভারতের বিদেশ নীতি লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করেছে কংগ্রেস। প্রসঙ্গ ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে মোদী বলেন আব কী বার ট্রাম্প সরকার।

টুইটারেই এই আব কী বার ট্রাম্প সরকার নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা অভিযোগ করেছেন, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদী সম্মানীত বিদেশ নীতি লঙ্ঘন করেছেন। ভারতের নীতিই হল অন্য দেশের নির্বাচনে কোনও রকমের নাক না গলানো।
প্রসঙ্গত ট্রাম্প হলেন রিপাবলিকান পার্টির সদস্য। ভারতের সঙ্গে সেখানকার ডেমোক্র্যাটদেরও সম্পর্ক ভাল। ফলে কংগ্রেসের অভিযোগ আরও শক্ত হয়েছে। তারা বলছে এই ঘটনা ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলেও মন্তব্য করা হয়েছে।
আনন্দ শর্মা বলেছেন, ট্রাম্পকে দেওয়া মোদীর সমর্থন আমেরিকার পাশাপাশি ভারতের সার্বভৌমত্বেক পরিপন্থী। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমেরিকায় পর্যায়ক্রমে শাসন ক্ষমতায় থাকা দুই দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। ট্র্যাম্পের পক্ষে মোদীর এই সক্রিয় প্রচার সার্বভৌম দেশ হিসেবে ভারত এবং আমেরিকা উভয়ের নীতি লঙ্ঘন করা হয়েছে, ঠিক তেমনই ডেমোক্র্যাটদের বিরুদ্ধেও বলা হয়েছে। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী সেখানে গিয়েছেন। আমেরিকার নির্বাচনের জন্য কোনও স্টার প্রচারক হিসেবে যাননি।
রবিবারের হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে দেওয়া ভাষণে অনাবাসী ভারতীয়দের ট্রাম্প বলেন, তাঁরা তাদের(আমেরিকান) সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications