মহারাষ্ট্রে বিজেপিকে হারাতে কোনও উৎসাহ দেখাচ্ছে না কংগ্রেস! গা বাঁচিয়ে চলার চাঞ্চল্যকর অভিযোগ

আসন্ন বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে কোনও রকমের জোটে যাবে না তাঁর দল। এমনটাই জানিয়ে দিয়েছেন বঞ্জিত বহুজন আঘাদির নেতা প্রকাশ আম্বেদকর।

আসন্ন বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে কোনও রকমের জোটে যাবে না তাঁর দল। এমনটাই জানিয়ে দিয়েছেন বঞ্চিত বহুজন আঘাদির নেতা প্রকাশ আম্বেদকর। তিনি অভিযোগ করেছেন, তাঁর দল কংগ্রেসের সঙ্গে জোট করার আগ্রহ দেখালেও কংগ্রেস তাকে আমল দেয়নি। দুদিন আগে দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন
তিনি।

 প্রকাশ আম্বেদকরের প্রস্তাব অগ্রাহ্য

প্রকাশ আম্বেদকরের প্রস্তাব অগ্রাহ্য

প্রকাশ আম্বেদকর জানিয়েছেন, তাঁর দলের একজন বর্ষীযান নেতা কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলেন তাঁরা দুপক্ষই ১৪৪ টি করে আসনে লড়াই করুক। তবে সেই প্রস্তাবে কংগ্রেসের থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

 'বিজেপি-শিবসেনাকে হারাতে উৎসাহী নয় কংগ্রেস'

'বিজেপি-শিবসেনাকে হারাতে উৎসাহী নয় কংগ্রেস'

প্রকাশ আম্বেদকরের অভিযোগ, মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনাকে হারাতে উৎসাহী নয় কংগ্রেস। এই রাজ্যে কংগ্রেস শুধুমাত্র গা বাঁচিয়ে চলতে চায়। যাতে জেলে যেতে না হয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে ২৮৮টি আসনের মধ্যে ২৮৭ টি আসনে তাদের দল লড়াই করবে।

 জোট ভেঙেছে এআইএমআইএম-এর সঙ্গে

জোট ভেঙেছে এআইএমআইএম-এর সঙ্গে

গত শুক্রবার এআইএমআইএম প্রকাশ আম্বেদকরের দলের সঙ্গে জোট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিল। ২০১৯-এর নির্বাচনে দুদল লড়াই করেছিল একসঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+