কংগ্রেস যেখানেই গিয়েছে, ধ্বংস করেছে! MP-তে প্রথমবারের মতো মহিলা ভোটারদের সতর্ক করলেন মোদী

ভোপালের জাম্বরী ময়দানে জনসংঘের সহ প্রতিষ্ঠাতা পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কর্মী মহাকুম্ভে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কংগ্রেস সরকার আবার ক্ষমতায় এলে এই রাজ্যকে বিমারু রাজ্যে পরিণত করবে। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, তারা তাদের শাসিত প্রত্যেকটি রাজ্যকে ধ্বংস করেছে। মধ্যপ্রদেশেও একই কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি মধ্যপ্রদেশে ২০ বছরের বেশি সময় ধরে শাসন করছে। মধ্যপ্রদেশের বর্তমান যুবকরা ভাগ্যবান। তাঁরা কংগ্রেস সরকারের খারাপ শাসন প্রত্যক্ষ করেনি। স্বাধীনতার পর কংগ্রেস দীর্ঘকাল মধ্যপ্রদেশ শাসন করেছে এবং বিমারু রাজ্যে পরিণত করেছিল। তারপর বিজেপি ভাল জায়গায় ফিরিয়ে এনেছে।

Narendra Modi

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা একটি কোম্পানিতে পরিণত হয়েছে। তারা নেতা থেকে শুরু করে স্লোগান, সব কিছু শহুরে নকশালদের থেকে আউটসোর্স করে। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস প্রথমে ধ্বংস হয়েছে। এখন তারা কারও দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন করেন, কে তাদের নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী নিজেই উত্তর দিয়ে বলেন, শহুরে নকশাল।

প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার অক্লান্ত পরিশ্রম করছে, যাতে মধ্যপ্রদেশের জনগণকে আগের দিনের মুখোমুখি না হতে হয়। সামনে বছরগুলি মধ্যপ্রদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধআনমন্ত্রী। কংগ্রেসকে দুর্নীতিতে নিমজ্জিত দল বলে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, একবার তারা সুযোগ পেলে রাজ্যের বড় ক্ষতি তারা করে দেবে।

কর্মী মহাকুম্ভে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি দেশের ১৩.৫ কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করেছে। যা মধ্যপ্রদেশের জনসংখ্যার থেকে বেশি। মোদীর গ্যারান্টি কখনও খালি যায় না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তারা মহিলাদের জন্য সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন। যা প্রতিশ্রুতির অংশ ছিল। এই বিলের মাধ্যমে ভারত ইতিহাস রচনা করেছে। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, তাঁর শাসনের সময়ে প্রতিটি গ্যারান্টির জন্য গ্যারান্টি রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলগুলি নারী শক্তিকে বিভক্ত করার চেষ্টা করবে। তাঁদের ঐক্যবদ্ধ থাকার এবং কংগ্রেসের বিভাজনমূলক রাজনীতির শিকার না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+