ভারত জোড়ো যাত্রা এসেছে সাফল্য! বিজেপিকে চাপে ফেলতে আরও এক 'যাত্রা'র সিদ্ধান্ত কংগ্রেসে
ভারত জোড়ো যাত্রায় এসেছে সাফল্য। এদিন দিল্লির হোটেল অশোকে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনটাই জানিয়েছেন, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলের সাফল্যে উৎসাহিত হয়ে কংগ্রেস আরও এক যাত্রার সিদ্ধান্ত নিয়েছে।
কংগ্রেস ১১ থেকে ১৫ জুন ধন্যবাদ যাত্রা সংগঠিত করবে। তবে তা হবে শুধুমাত্র উত্তর প্রদেশে। ওই যাত্রা রাজ্যের ৪০৩ টি বিধানসভা কেন্দ্র কভার করবে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, এই যাত্রার উদ্দেশ্য হল, জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া।

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা রাজ্যের দায়িত্ব প্রাপ্ত নেতা অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, এই যাত্রায় দলের সিনিয়র নেতা-কর্মীরা অংশ নেবেন। এই যাত্রার সময় বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের সংবিধানের অনুলিপি দেওয়া হবে।
সংবাদ মাধ্যমের উদ্দেশে কথা বলার সময় অবিনাশ পাণ্ডে বলেছেন, কংগ্রেস এবার উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে ১৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে তারা ছটিতে জয় পেয়েছে। আর রাজ্যে ইন্ডিয়া ব্লক ৪৩ টি আসন পেয়েছে। এর মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ টি আসন। এই দুই দলের জোটের আসন প্রাপ্তিতে বিজেপির আসন সংখ্যা নেমে গিয়েছে ৩৩-এ। সঙ্গীরা পায় আরও চারটি আসন। প্রসঙ্গত. ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি ছটি আসন জিতেছিল। অন্যদিকে বিজেপি পেয়েছিল ৬২ টি আসন।
विस्तृत कांग्रेस कार्यसमिति की बैठक में मेरे शुरुआती वक्तव्य का अंश —
— Mallikarjun Kharge (@kharge) June 8, 2024
1. कांग्रेस कार्यसमिति देश-भर में फैले कांग्रेस पार्टी के नेताओं और करोड़ों कार्यकर्ताओं का धन्यवाद करती है, जिन्होंने पिछले कुछ महीनों में अथक परिश्रम किया। मैं आपकी दृढ़ इच्छा शक्ति, संकल्प और परिश्रम के… pic.twitter.com/1515E7gMnl
এদিন কংগ্রেস সভাপতি মল্লিীকার্জুন খাড়গে নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, দুই বছর আগে রাহুল গান্ধীর নেতৃত্বে চার হাজার কিমি ভারত জোড়ো যাত্রা, তারপর ৬৬০০ কিমির ভারত জোড়ো ন্যায় যাত্রা হয়। সেই দুই যাত্রা কংগ্রেসকে জনগণের সঙ্গে যোগাযোগ তৈরি করতে এবং তাদের সমস্যা এবং উদ্বেগ এবং চাহিদা বুঝতে সাহায্য করেছিল। তারই ভিত্তিতে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার তৈরি করে।
তিনি আরও বলেছেন, দেশের বড় অংশের মানুষ কংগ্রেসকে ভরসা করে। আগামী কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। সেগুলিতে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেসের সরকার গঠনের আহ্বান তিনি করেছেন।












Click it and Unblock the Notifications