ছত্তিশগড়ের পুরসভাগুলিও দখল করছে কংগ্রেস

ছত্তিশগড়ের পুরসভাগুলিও দখল করছে কংগ্রেস

ছত্তিশগড়ে একের পর এক পুরসভা দখল করে চলেছে কংগ্রেস। লোকসভা ভোটে কংগ্রেস ছত্তিশগড়ে ভাল ফল না করলেও বিধানসভা ভোটে বিপুল জয় পেয়ে ছত্তিশগড়ে সরকার গঠন করেছে কংগ্রেস। এবার পুরসভা গুলিও একেরপর এক দখল করে চলেছে কংগ্রেস।

ছত্তিশগড়ের পুরসভাগুলিও দখল করছে কংগ্রেস

ছত্তিশগড়ের মোট ৮টি পুরসভা ইতিমধ্যেই দখল করে ফেলেছে কংগ্রেস। রায়পুর, রাজনন্দগাঁও, জগদলপুর, বিলাসপুর, দুর্গ, ধামাত্রি, চিরিমিরি, রায়গড় সহ একাধিক পুরসভা কংগ্রেস দখল করেছে। সামনেই অম্বিকাপুর এবং কোরবা পুর কর্পোরেশনের মেয়র পদের নির্বাচন। সেখানেও কংগ্রেস পদ দখল করতে চলেছে বলে সূত্রের খবর।

কংগ্রেসের রাজ্য সভাপতি মোহন মারকম জানিয়েছেন, বাকি দুটি পুরনির্বাচনেও তাঁরা জিতবেন। ভূেপশ বাঘেল সরকারের উন্নয়নের কাজের জন্যই এই পুরসভাগুলিও কংগ্রেসের দখলে আসছে। বিজেপি যদিও অভিযোগ করেছে কংগ্রেস টাকা দিয়ে ভোট কিনছে। এভাবে বেশদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে জানিয়েছেন বিজেপি নেতা বিক্রম বিষেনডি। লোকসভা ভোটের পর থেকেই একাধিক রাজ্যে কংগ্রেস ভাল ফল করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+