পাঞ্জাবে বড় জয়ের মাঝে 'সুপর্ণরেখা', ৫৩ বছরের ফাঁড়া কাটল কংগ্রেসের
পাঞ্জাবে কংগ্রেসের জয় একপ্রকার নিশ্চিতই ছিল। এবং আশা মতোই সেখানে দুর্দান্ত ফল করল কংগ্রেস। ৬টি পুরনিগমে জয় পান তারা। তবে এই জয়ের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ভাতিন্ডায় কংগ্রেসের জয়। ৫৩ বছর পর এই পুরনিগমটি দখল করল হাত শিবির। ভাতিন্ডা এমনিতে অকালি দলের গড় হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকেই সাংসদ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল।

ছটি পৌরসভা নিজেদের দখলে নিল কংগ্রেস
কংগ্রেসের বড় জয়ের পাশাপাশি বিজেপির কাছেও এটা বড় ধাক্কা। পাঞ্জাবে বিজেপির শক্তি মূলত শহর কেন্দ্রিক ধরা হত। তাই কৃষক আন্দোলনের প্রভাব নির্বাচনে কতটা পড়বে তা নিয়ে সন্দিহান ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শেষপর্যন্ত বিজেপির শহুরে শক্তির ভিত ভেঙে দিয়ে ছটি পৌরসভা নিজেদের দখলে নিল কংগ্রেস।

ভাতিন্ডা পৌরসভায় জয়লাভ করেছে কংগ্রেস
সাতটির মধ্যে ছটি পৌরসভা কংগ্রেসের দখলে। আজ গণনা শুরুর প্রথম থেকে এগিয়ে ছিল শাসকদল। অন্যদিকে মাজিথিয়া মিউনিসিপাল কাউন্সিলের ১৩টি আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করেছে শিরোমণি অকালি দল। মোগা, হোসিয়ারপুর, কাপুরথালা, আবোহর ও ভাতিন্ডা পৌরসভায় জয়লাভ করেছে কংগ্রেস।

কংগ্রেসের কতজন প্রার্থী লড়লেন নির্বাচনে?
পৌর নির্বাচনে ৯ হাজার ২২২ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে নির্দল প্রার্থী ছিলেন দু'হাজার ৮৩২জন। এদিকে কংগ্রেসের প্রার্থী সংখ্যা ছিল সবথেকে বেশি- ২ হাজার ৩৭ জন। অন্যদিকে বিজেপির প্রার্থী সংখ্যা ছিল এক হাজার তিন জন। কৃষি বিলের প্রতিবাদে আগেই বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসে শিরোমণি অকালি দল। তাদের প্রার্থী সংখ্যা ছিল এক হাজার ৫৬৯ জন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications