রাহুলের পদত্যাগের পর কে বসছেন দলের শীর্ষে, নয়া সভাপতি চূড়ান্ত করে ফেলল কংগ্রেস
আর দেরি নয়, এবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচন সেরে নিচে চাইছে ওয়ার্কিং কমিটি। আপাতত একটি নাম চূড়ান্ত হয়েছে।
আর দেরি নয়, এবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচন সেরে নিচে চাইছে ওয়ার্কিং কমিটি। আপাতত একটি নাম চূড়ান্ত হয়েছে। তবে শেষবার রাহুল গান্ধীকে বোঝানো হবে, পদত্যাহপত্র প্রত্যাহার করে ফের দলের হাল ধরতে। তবে রাহুল রাজি না হলে, কংগ্রেস বেছে নিয়েছে তাদের প্রধানকে। শনিবারই ঘোষণা হয়ে যেতে পারে সেই নাম।

পরবর্তী কংগ্রেস সভাপতি কে
লোকসভা ভোটে সারা দেশে কংগ্রেসের বিপর্যয়ের দায় নিয়ে সর্বভারতীয় সভাপতির পদ ত্যাগ করেন। সেই থেকেই দেশের সর্বপ্রাচীন এই দলটির শীর্ষ পদ খালি পড়ে রয়েছে। তাই আর দেরি না করে শুক্রবারই স্থির হয়ে গেল পরবর্তী কংগ্রেস সভাপতি কে হতে চলেছেন। সোনিয়া গান্ধীর বাড়িতে একপ্রস্থ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর।

শনিবার কংগ্রেসের নতুন সভাপতি
সিদ্ধান্ত হয়, শনিবার কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন হবে। আর সেই নামটি হতে চলেছে মুকুল ওয়াসনিক। তিনি কংগ্রেসের সভাপতি হলে, তিনি হবেন এই শতাব্দীর প্রথম কংগ্রেস সভাপতি, যিনি নির্বাচিত হলেন গান্ধী পরিবারের বাইরে থেকে। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর অ-গান্ধী সভাপতিকে বেছে নেওয়া হবে।

অ-গান্ধী পরিবারের সভাপতি
১৩৪ বছরের ইতিহাসে, ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলের শীর্ষপদে বেশিরভাগ সময়ই ছিলেমন নেহেরু-গান্ধী পরিবারের সদস্যরা। এই অবস্থায় গান্ধী পরিবারের বাইরের কেউ এই হটসিটে বসা বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুল পদ ছাড়ার পর তাঁর ইচ্ছায় এমনটাই ঘটতে চলেছে এবার।

রাহুলকে ধন্যবাদজ্ঞাপন, অনুরোধ
ওইদিন কংগ্রেস কার্যনির্বাহী কমিটি রাহুল গান্ধীকে সভাপতি হিসাবে তাঁর ভূমিকা পালনের জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবে। একইসঙ্গে পদত্যাগ প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিকভাবে রাহুলকে অনুরোধ করা হবে।

প্রবীণ নেতারা বিকল্পের খোঁজে
এদিন এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল এবং কেভি ভেনুগোপাল-সহ শীর্ষস্থানীয় নেতারা সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক করেন। তাঁরা সিদ্ধান্ত নেন পরবর্তী কংগ্রেস সভাপতি বাছাই নিয়ে আর কোনও বিলম্ব হবে না। এবার হয় রাহুল গান্ধী নতুবা অন্য কাউকে এই দায়িত্ব দিয়ে শূন্যস্থান পূরণ করার চেষ্টা চলছে।
[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]












Click it and Unblock the Notifications