বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অজয় রাইকে মাঠে নামাচ্ছে কংগ্রেস

বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অজয় রাইকে মাঠে নামাচ্ছে কংগ্রেস
নয়াদিল্লি,৯ এপ্রিল : সরকারিভাবে নাম ঘোষণা না করা হলেও প্রায় নিশ্চিত ছিল কংগ্রেসের হেভিওয়েট নেতা দিগ্বিজয় সিং বারাণসী থেকে লড়বেন। নাম ঘোরাফেরা করছিল কেন্দ্রয় মন্ত্রী আনন্দ শর্মারও। কিন্তু ওই কেন্দ্রের প্রার্থীর নাম সরকারিভাবে ঘোষণা হতেই বিস্মিত অনেকেই। বারাণসী থেকে অনেক ঘাটের জল খাওয়া অজয় রাইকে প্রার্থী করল কংগ্রেস। মঙ্গলবার বারাণসী-সহ আরও বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস।

লোকসভা নির্বাচনের মরশুমে বারাণসী কেন্দ্র হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। কারণ এই কেন্দ্র থেকেই দাঁড়াচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে টক্কর দিতে এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই হেভিওয়েট আসনে কংগ্রেস কাকে দাঁড় করায় তা নিয়ে জল্পনা কম ছিল না। কারণ যতই হোক নির্বাচনী যুদ্ধটা মূলত বিজেপি কংগ্রেসের মধ্য়েই।

কংগ্রেসের আগে বিজেপি ও সমাজবাদী পার্টির সদস্য ছিলেন বারাণসী প্রার্থী অজয় রাই

বর্তমানে উত্তরপ্রদেশের কংগ্রেস বিধায়ক হলেও অজয় রাইও বিজেপিরই সৈনিক ছিলেন প্রথমে। কিন্তু ২০০৯ সালে লোকসভা ভোটে টিকিট না পেয়ে দল ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই লোকসভা নির্বাচনে অজয় সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃতীয় স্থান পেয়েছিলেন।

কংগ্রেসের দাবি, বারাণসীতে নীচু স্তরের অজয় রাইয়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই মানুষের কথা মেনেই অজয়কে প্রার্থী করা হল। সেই সঙ্গে বলা হয় কংগ্রেস নিশ্চিত এই কেন্দ্রে তাঁদের প্রার্থী অজয়ই সাংসদ নির্বাচিত হবেন।

বারাণসীতে প্রার্থী দেওয়া নিয়ে দ্বিধায় ছিল কংগ্রেস। এক দল চাইছিল নরেন্দ্র মোদীকে টক্কর দিতে কোনও হেভিওয়েট নেতাকে দাঁড় করানো হোর বারাণসী কেন্দ্র থেকে। যদিও অন্যদলের মতে বারাণসীর স্থানীয় নেতৃত্বের মধ্যে এমন কাউকে দাঁড় করানো হোক, তৃণমূল স্তরে যাঁর জনপ্রিয়তা রয়েছে।

এর ফলে এতদিন ধরে বারাণসীর প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। দলীয় সূত্রের খবর, সব দিক খতিয়ে দেখে, সব অঙ্ক কষে তৃণমূল স্তরের নেতাকেই মোদীর বিরুদ্ধে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে কং নেতৃত্ব।

৯ পর্যায়ের শেষ পর্যায়ে ১২মে বারাণসীতে ভোটগ্রহণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+