গণনা প্রক্রিয়ায় 'গণ কারচুপি'র আশঙ্কা কংগ্রেসের! জবাব দিল নির্বাচন কমিশন
ভোট গণনা প্রক্রিয়ায় কারচুপির আশঙ্কা কংগ্রেসের। দলের সাংসদ অজয় মাকেন বলেন প্রার্থীর কাউন্টিং এজেন্টদের প্রথমবারের মতো সহকারী রিটার্নিং অফিসারের (এআরও) টেবিলে যেতে অনুমতি দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, যদি এটা সত্যি হয়, তাহলে তা ইভিএম কারচুপির চেয়েও বড় হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও অজয় মাকেনের পোসটি শেয়ার করে বলেন, এটা গণ কারচুপি।
কংগ্রেস নেতা অজয় মাকেনের এই পোস্টের পরেই মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, প্রার্থীর কাউন্টিং এজেন্টদের আরও/এআরও টেবিলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে অজয় মাকেন বলেন, এই প্রয়োজনীয় ব্যাখ্যার জন্য অনেক ধন্যবাদ। মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দিল্লিতে আপনার রিটার্নিং অফিসার ব্যাপারে অস্বীকৃতির মোডে ছিলেন।
ভারতের নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুসারে, গণনা হয় রিটার্নিং অফিসারের অধীনে। প্রতিটি নির্বাচনী এলাকার জন্য কমিশন একজন করে আরও অর্থাৎ রিটার্নিং অফিসার নিয়োগ করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে রিটার্নিং অফিসার হন জেলাশাসকরা। অন্যদিকে গণনা তদারকিতে থাকেন এআরও। তাঁদের হাতে আইনি ক্ষমতা থাকে।
‘Candidate’s Counting Agents’ at the ARO table are NOT being allowed for the first time!!!
— Ajay Maken (@ajaymaken) June 1, 2024
I have contested 9 Lok Sabha & Vidhan Sabha elections in the past- And this is happening for the first time.
If true, this is bigger than the alleged EVM rigging!
I am flagging this…
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী তাঁর ভোট গণনার জন্য কাউন্টিং এজেন্ট রাখতে পারেন। যারা প্রত্যেকটি গণনার জায়গায়, গণনার টেবিলে উপস্থিত থাকতে পারেন এবং সেই প্রার্থীর স্বার্থ দেখতে পারেন।
উল্লেখ করা প্রয়োজন, বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে বলা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ফের একবার বড় জয় পেতে চলেছে। এইসব এক্সিট পোলে বিজেপি নেতৃত্বাধীন জোটকে ৩৫০ থেকে ৪০০ আসন দিয়েছে। যদিও বিরোধীরা এক্সিট পোলের ফলকে গুরুত্ব দিতে নারাজ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications