জনমত সমীক্ষা বন্ধের সমর্থনে কংগ্রেস, সমালোচনা বিরোধীদের

জনমত সমীক্ষা বন্ধের সমর্থনে কংগ্রেস, সমালোচনা বিরোধীদের
নয়া দিল্লি, ৪ নভেম্বর : প্রাকজনমত সমীক্ষায় জুজু দেখছে কংগ্রেস। এধরণের অবৈজ্ঞানিক সমীক্ষায় স্বচ্ছতা থাকেনা এই যুক্তি দেখিয়ে এবার তাই জনমত সমীক্ষা বন্ধের সমর্থনে নিবার্চন কমিশনকে চিঠি দিল কংগ্রেস। আর কংগ্রেসের এই অবস্থান নিয়ে সমালোচনার ঝড় জাতীয় রাজনীতিতে।

জনমত সমীক্ষা বন্ধের দাবী অবশ্য কেন্দ্রের কাছে প্রথমে নির্বাচন কমিশনই জানিয়েছিল। কিন্তু সরকার তা খারিজ করে দেয়। বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দলের নতুন করে মতামত নিতে বলে গত মাসে আইন মন্ত্রক চিঠি দিয়েছিল কমিশনকে। সেই অনুসারে, সব জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলের প্রধানদের কাছে তাদের মতামত জানতে চেয়ে চিঠি লিখেছিল নির্বাচন কমিশন। তার উত্তরেই কংগ্রেস জানিয়েছে, নির্বাচন চলাকালীন সব ধরনের জনমত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে কমিশনের যে মত, তা সমর্থন করছে তারা। তাদের যুক্তি এ ধরণের সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

তবে এ ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। বিরোধীদের অনুমান,আগামী বছর লোকসভা ভোট এবং তার আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে বিপর্যয়ের অশনি সঙ্কেত পাচ্ছে কংগ্রেস। আর তাই জনমত বন্ধের সপক্ষেই সওয়াল করছে কংগ্রেস। বিরোধীরা সমালোচনা করলেও কংগ্রেসর পাশে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল। সামনেই দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় সহ মোট পাঁচরাজ্যে বিধানসভার ভোট। তারপর পালা লোকসভা ভোটের। ইতিমধ্যেই চ্যানেল চ্যানেলে শুরু হয়ে গিয়েছে জনমত সমীক্ষা। ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের থেকে বিজেপিকে এগিয়ে রেখেছে বিভিন্ন সংবাদমাধ্যম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস। সেজন্যই আপাতত প্রাক নির্বাচনী সমীক্ষা এড়িয়ে চলতে চাইছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+