কংগ্রেসের যুব সভানেত্রীকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
কংগ্রেস থেকে বহিষ্কার করা হল অসমের যুব শাখার প্রধানকে। দলবিরোধী কাজের জন্য অসম যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তকে ৬ বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পার্টির বিরোধী কার্যকলাপের দায়ে তাঁর প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হয়।
অসম যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্ত প্রাক্তন আইওয়াইসি সভাপতি কেশব কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তারপর ভারতীয় যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বি ভি-কে মানসিক নির্যাতনের জন্য অভিযুক্ত করেছিলেন তিনি। এই জোড়া অভিযোগকে তুলে ধরে কংগ্রেসকে নিশানা করে বিজেপি।

তারপর যুবনেত্রীকে বহিষ্কারের পর বিজেপি এই পদক্ষেপের জন্য কংগ্রেসের নিন্দা করে বলেছে, এটিই কি কংগ্রেসের মহিলা ক্ষমতায়নের মডেল। 'লেড়কি হুঁ, লড় শক্তি হুঁ' অর্থাৎ আমি একজন মহিলা, আমি লড়াই করতে পারি এই যো স্লোগান তুলেছিলেন কংগ্রেস, তা কি নিছকই ফাঁপা আওয়াজ।
কংগ্রেসের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির সচিব তারিক আনোয়ার জানান, "অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ডাঃ অঙ্কিতা দত্তকে তাঁর পার্টি বিরোধী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।"
This is Congress’s model of women empowerment! Sack the woman who alleged harassment instead of providing a platform to hear her grievances. The manner in which Angkita Dutta has been removed from the Congress is uninspiring for women.
— Amit Malviya (@amitmalviya) April 22, 2023
लड़की हूँ, लड़ सकती हूँ is a hollow slogan. pic.twitter.com/KrtId3TmaO
কংগ্রেসের এই সিদ্ধান্তের পর তাদের আক্রমণ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, "এটি কংগ্রেসের নারী ক্ষমতায়নের মডেল! এখানে মহিলা নেত্রী অভিযোগ করার পর তাঁকে প্ল্যাটফর্ম দেওয়ার পরিবর্তে বরখাস্ত করা হয়।
গত বছরের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আগে কংগ্রেসের সাধাপণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের পক্ষে এই স্লোগান তুলেছিলেন। সেই স্লোগান তুলে ধরেই বিজেপি কটাক্ষ করে। উল্লেখ্য, অঙ্কিতা দত্ত টুইট করে জানান, "যখন পূর্ববর্তী আওয়াইসি সভাপতি কেশব কুমার তাঁকে যৌন হয়রানি করেছিলেন। তারপর ৬ মসা ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"

তিনি অভিযোগ করেন, "৬ মাস ধরে বি ভি শ্রীনিবাসের দ্বারা তিনি মানসিক হয়রানির শিকার হয়েছে। তাঁকে বৈষম্যের শিকার হতে হয়েছে। তাঁর কোনো অভিযোগেরই কোনো তদন্ত শুরু করা হয়নি।" তিনি বলেন, "এই বহিষ্কার আমার রাজনৈতিক কেরিয়ারের সমাপ্তি ঘটাতে পারে। যদি এই মূল্য আমাকে দিতে হয়, তবে তাই হোক।"
তিনি বলেন, আমার সঙ্গে কিছু বিজেপি নেতার যোগাযোগ রয়েছে, আমি তাঁদের সঙ্গে দেখা করেছি, এই সব নানা অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। তিনি এই মর্মে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলেন। কিন্তু সে সব না করে তাঁকে শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল দলবিরোধী কাজের কারণ দর্শাতে।












Click it and Unblock the Notifications