Himachal Pradesh election 2022: ফল ঘোষণার আগে কড়া পদক্ষেপ! হিমাচলে কংগ্রেস থেকে বহিষ্কার ৩০ নেতা
হিমাচল প্রদেশে গণনা শুরুর আগের দিন কংগ্রেস থেকে বহিষ্কার করা হল ৩০ নেতাকে। তাঁদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এইসব নেতাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
হিমাচল প্রদেশে গণনা শুরুর আগের দিন কংগ্রেস থেকে বহিষ্কার করা হল ৩০ নেতাকে। তাঁদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এইসব নেতাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের সিমলা (গ্রামীণ) জেলা কমিটির সহসভাপতি এবং প্রাক্তন সহ-সভাপতি। এছাড়াও বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদকও।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে সিমলার ব্লক কংগ্রেস কমিটির থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে রাজ্য কংগ্রেসের প্রধান প্রতিভা সিং এই সিদ্ধান্তের পথে হেঁটেছেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রতিভা সিং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী। তাঁর ছেলে বিক্রমাদিত্য সিং এবারের নির্বাচনে সিমলা (গ্রামীণ) থেকে কংগ্রেসের প্রার্থী।
বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল অনুযায়ী, এবার হিমাচল প্রদেশে কংগ্রেস ও বিজেপির লড়াইটা বেশ কঠিন। তবে সেখানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। একটি মাত্র ক্ষেত্রে বলা হয়েছে কংগ্রেস পাহাড়ি এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারে। গত শতাব্দীর আটের দশক থেকে কংগ্রেস ও বিজেপি প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতা দখল করেছে।
হিমাচল প্রদেশে ভোট হয়.েছিল গত ১২ নভেম্বর। সেদিন ভোট গ্রহণের পরে করা এক্সিট পোলে রিপাবলিক-পিএমআরকিউ এক্সিট পোলে বলা হয়েছিল বিজেপি ৪৪.৮ শতাংশ ভোট পেয়ে ৬৮ টি আসনের মধ্যে ৩৪-৪৯ টি আসন পেতে পারে। সেখানে বলা বয়েছিল কংগ্রেস ২৮-৩৩ টি আসন পেতে পারে। কংগ্রেস ভোট পেতে পারে ৪২.৯ শতাংশ। আপ পেতে পারে ২.৮ শতাংশ ভোট। তারা ০-১ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস পোলের পূর্বাভাস অনুযায়ী কংগ্রেস সেখানে ৩০-৪০ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। বিজেপি পেতে পারে ২৪-৩৪ টি আসন। আপ পেতে পারে ৪-৮ টি আসন। সেক্ষেত্রে কংগ্রেস, বিজেপি ও আপ যথাক্রমে ৪৪, ৪২ এবং ২ শতাংশের আশপাশষে ভোট পেতে পারে বলে জানানো হয়েছিল।
ইন্ডিয়া টিভি- ম্যাট্রিজ পোল হিমাচলে বিজেপি ৩৫-৪০ ও কংগ্রেসকে ২৬-৩১ টি আসন দিয়েছিল। তারা বলেছিল আপ পাহাড়ি রাজ্যে কোনও আসন পাবে না। নিউজ এক্স-জন কি বাতের এক্সিট পোলে বিজেপিকে ৩২-৪০ টি, কংগ্রেসকে ২৭-৩৪ টি আসন দিয়েছিল।
টাইমস নাও-ইটিজি এক্সিট পোল বিজেপিতে ৩৪-৪২, কংগ্রেসকে ২৪-৩২ এবং অন্যদের ১-৩ আসন দিয়েছিল। জি নিউড-বিএআরসির পোল বিজেপিতে ৩৫-৪০, কংগ্রেসকে ২০-২৫ এবং অন্যদের ১-৫ টি আসন দিয়েছিল। এবারের হিমাচল প্রদেশের ভোট পড়েছে ৭৫.৬ শতাংশ। যা ২০১৭-র রেকর্ডকে ভেঙে দিয়েছে।
গত ৫ ডিসেম্বর গুজরাতে দ্বিতীয় দফরা ভোটের পরে এক্সিট পোলের ফল প্রকাশ করে বিভিন্ন সংস্থা। সেখানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications